Matthew 21:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁদেরকে বললেন, তোমাদের সম্মুখে ঐ গ্রামে যাও। তোমরা অমনি দেখতে পাবে একটি গাধী বাঁধা আছে এবং তাঁর সঙ্গে একটি বাচ্চাও আছে, খুলে আমার কাছে আন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা সামনের ওই গ্রামে যাও। সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে একটি গর্দভী তার শাবকের সঙ্গে বাঁধা আছে। তাদের খুলে আমার কাছে নিয়ে এসো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ঐ গ্রামে যাও, অমনি দেখিতে পাইবে, একটী গর্দ্দভী বাঁধা আছে, আর তাহার সঙ্গে একটী বৎস, খুলিয়া আমার নিকটে আন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি তাঁর দুজন শিষ্যকে এইবলে পাঠালেন, ‘তোমরা ঐ সামনের গ্রামে যাও৷ সেখানে দেখবে একটা গাধা বাঁধা আছে আর একটা বাচ্চাও তার সাথে আছে৷ তাদের খুলে আমার কাছে নিয়ে এস৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁদের বললেন, “তোমারা সামনের ঐ গ্রামে যাও, আর সেখানে গিয়ে দেখতে পাবে, একটি গর্দ্দভী বাঁধা আছে, আর তার সঙ্গে একটি বাচ্চা তাদের খুলে আমার কাছে আন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ঐ গ্রামে যাও, অমনি দেখিতে পাইবে, একটি গর্দভী বাঁধা আছে, আর তাঁহার সঙ্গে একটি বৎস, খুলিয়া আমার নিকটে আন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা ঐ সামনের গ্রামে যাও। সেখানে গেলেই দেখতে পাবে একটা গাধা বাঁধা আছে এবং একটা বাচ্চাও তার সংগে আছে। সেই দু’টা খুলে আমার কাছে নিয়ে এস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা ঐ সামনের গ্রামে যাও। সেখানে গেলেই দেখতে পাবে একটা গাধা বাঁধা আছে এবং একটা বাচ্চাও তার সংগে আছে। সেই দু’টা খুলে আমার কাছে নিয়ে এস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তাঁর দু'জন শিষ্যকে এ কথা বলে পাঠিয়ে দিলেন, তোমরা সামনের ঐ গ্রামে যাও। সেখানে গেলেই দেখতে পাবে, শাবক সমেত একটা গাধা বাঁধা রয়েছে। তাদের খুলে নিয়ে আমার কাছে চলে এস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি তাঁর দুজন শিষ্যকে এই বলে পাঠালেন, “তোমরা ঐ সামনের গ্রামে যাও৷ সেখানে দেখবে একটা গাধা বাঁধা আছে আর একটা বাচ্চাও তার সাথে আছে৷ তাদের খুলে আমার কাছে নিয়ে এস৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁদের বললেন, “তোমরা সামনের ঐ গ্রামে যাও, আর সেখানে গিয়ে দেখতে পাবে, একটি গর্দ্দভী বাঁধা আছে, আর তার সঙ্গে একটি বাচ্চা তাদের খুলে আমার কাছে আন।