Matthew 21:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি বায়তুল-মোকাদ্দসে আসলে পর তাঁর উপদেশ দেবার সময়ে প্রধান ইমামেরা ও লোকদের প্রাচীনবর্গরা কাছে এসে বললো, তুমি কি ক্ষমতায় এসব করছো? আর কেই বা তোমাকে এই ক্ষমতা দিয়েছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু মন্দির চত্বরে প্রবেশ করলেন। তিনি যখন শিক্ষা দিচ্ছিলেন, তখন প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনবর্গ তাঁর কাছে এসে জিজ্ঞাসা করল, “তুমি কোন অধিকারে এসব কাজ করছ? আর এসব করার অধিকারই বা কে তোমাকে দিল?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি ধর্ম্মধামে আসিলে পর তাঁহার উপদেশ দিবার সময়ে প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনবর্গ নিকটে আসিয়া বলিল, তুমি কি ক্ষমতায় এই সকল করিতেছ? আর কেই বা তোমাকে এই ক্ষমতা দিয়াছে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু যখন আবার মন্দির চত্বরে লোকদের শিক্ষা দিচ্ছিলেন, সেই সময় প্রধান যাজকরা ও সমাজপতিরা তাঁর কাছে এসে বললেন, ‘তুমি কোন অধিকারে এসব করছ? এই অধিকার তোমায় কে দিয়েছে?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি মন্দিরে এলেন, পরে তাঁর উপদেশ দেওয়ার সময়ে প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনেরা কাছে এসে বলল, “তুমি কোন ক্ষমতায় এইসব করছ? আর কেই বা তোমাকে এই ক্ষমতা দিয়েছে?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি ধর্মধামে আসিলে পর তাঁহার উপদেশ দিবার সময়ে প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনবর্গ নিকটে আসিয়া বলিল, তুমি কি ক্ষমতায় এই সকল করিতেছ? আর কেই বা তোমাকে এই ক্ষমতা দিয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যীশু আবার উপাসনা-ঘরে গেলেন। যখন তিনি সেখানে শিক্ষা দিচ্ছিলেন তখন প্রধান পুরোহিতেরা ও যিহূদীদের বৃদ্ধ নেতারা তাঁর কাছে এসে বললেন, “তুমি কোন্‌ অধিকারে এই সব করছ? এই অধিকার তোমাকে কে দিয়েছে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ঈসা আবার বায়তুল-মোকাদ্দসে গেলেন। যখন তিনি সেখানে শিক্ষা দিচ্ছিলেন তখন প্রধান ইমামেরা ও ইহুদীদের বৃদ্ধ নেতারা তাঁর কাছে এসে বললেন, “তুমি কোন্‌ অধিকারে এই সব করছ? এই অধিকার তোমাকে কে দিয়েছে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি মন্দিরে এলে প্রধান পুরোহিত ও ইহুদীসমাজের প্রবীণবৃন্দ তাঁর কাছে এসে বললেন, তুমি কোন অধিকারে এসব কাজ করছ এবং তোমাকে এসব অধিকার কে-ই বা দিয়েছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু যখন আবার মন্দির চত্বরে লোকদের শিক্ষা দিচ্ছিলেন, সেই সময় প্রধান যাজকরা ও সমাজপতিরা তাঁর কাছে এসে বললেন, “তুমি কোন অধিকারে এসব করছ? এই অধিকার তোমায় কে দিয়েছে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যীশু মন্দিরে এলেন এবং যখন তিনি উপদেশ দিচ্ছিলেন, সে দিনের প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনেরা তাঁর কাছে এসে বলল, “তুমি কোন ক্ষমতায় এই সব করছ? আর কেই বা তোমাকে এই ক্ষমতা দিয়েছে?”