Matthew 21:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়াহিয়া বাপ্তিস্ম দেবার অধিকার কোথা থেকে পেয়েছিল? বেহেশত থেকে না মানুষ থেকে? তখন তারা পরস্পর তর্ক করে বললো, যদি বলি বেহেশত থেকে, তা হলে সে আমাদেরকে বলবে, তবে তোমরা তাঁর উপর ঈমান আন নি কেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোহনের বাপ্তিষ্ম কোথা থেকে হয়েছিল? স্বর্গ থেকে, না মানুষের কাছ থেকে?” তারা নিজেদের মধ্যে এ বিষয়ে আলোচনা করে বলল, “যদি আমরা বলি, ‘স্বর্গ থেকে,’ ও জিজ্ঞাসা করবে, ‘তাহলে তোমরা তাকে বিশ্বাস করোনি কেন?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোহনের বাপ্তিস্ম কোথা হইতে হইয়াছিল? স্বর্গ হইতে না মনুষ্য হইতে? তখন তাহারা পরস্পর তর্ক করিয়া বলিল, যদি বলি স্বর্গ হইতে, তাহা হইলে এ আমাদিগকে বলিবে, তবে তোমরা তাঁহাকে বিশ্বাস কর নাই কেন?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার প্রশ্ন হচ্ছে, বাপ্তিস্ম দেবার অধিকার য়োহন কোথা থেকে পেয়েছিলেন? তা কি ঈশ্বরের কাছ থেকে, না মানুষের কাছ থেকে এসেছিল?’ তখন তারা নিজেদের মধ্যে এই আলোচনা করে বলল, ‘আমরা যদি বলি, ঈশ্বরের কাছ থেকে, তাহলে ও আমাদের বলবে, ‘তবে তোমরা কেন তাকে বিশ্বাস কর নি?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যোহনের বাপ্তিস্ম কোথা থেকে হয়েছিল? স্বর্গ থেকে না মানুষের মাধ্যমে? তখন তারা নিজেদের মধ্যে তর্ক করে বলল, “যদি বলি স্বর্গ থেকে, তা হলে এ আমাদেরকে বলবে, তবে তোমরা তাঁকে বিশ্বাস কর নি কেন?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোহনের বাপ্তিস্ম কোথা হইতে হইয়াছিল? স্বর্গ হইতে না মনুষ্য হইতে? তখন তাহারা পরস্পর তর্ক করিয়া বলিল, যদি বলি স্বর্গ হইতে, তাহা হইলে এ আমাদিগকে বলিবে, তবে তোমরা তাঁহাকে বিশ্বাস কর নাই কেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বলুন দেখি, বাপ্তিস্ম দেবার অধিকার যোহন কোথা থেকে পেয়েছিলেন? ঈশ্বরের কাছ থেকে, না মানুষের কাছ থেকে?” তখন তাঁরা নিজেদের মধ্যে এই আলোচনা করলেন, “আমরা যদি বলি, ‘ঈশ্বরের কাছ থেকে,’ তাহলে সে আমাদের বলবে, ‘তবে কেন আপনারা যোহনকে বিশ্বাস করেন নি?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বলুন দেখি, তরিকাবন্দী দেবার অধিকার ইয়াহিয়া কোথা থেকে পেয়েছিলেন? আল্লাহ্র কাছ থেকে, না মানুষের কাছ থেকে?” তখন তাঁরা নিজেদের মধ্যে এই আলোচনা করলেন, “আমরা যদি বলি, ‘আল্লাহ্র কাছ থেকে,’ তাহলে সে আমাদের বলবে, ‘তবে কেন আপনারা ইয়াহিয়াকে বিশ্বাস করেন নি?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাপ্তিস্ম দেবার অধিকার যোহন কোথা থেকে পেয়েছিলেন? স্বর্গ থেকে না মানুষের কাছ থেকে? তাঁরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, আমরা যদি বলি, ‘স্বর্গ থেকে’ তাহলে সে আমাদের বলবে, ‘তবে তোমরা তাঁকে বিশ্বাস করনি কেন?’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রশ্ন হচ্ছে, বাপ্তিস্ম দেবার অধিকার যোহন কোথা থেকে পেয়েছিলেন? তা কি ঈশ্বরের কাছ থেকে, না মানুষের কাছ থেকে এসেছিল?” তখন তারা নিজেদের মধ্যে এই আলোচনা করে বলল, “আমরা যদি বলি, ঈশ্বরের কাছ থেকে, তাহলে ও আমাদের বলবে, ‘তবে তোমরা কেন তাকে বিশ্বাস কর নি?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোহনের বাপ্তিষ্ম কোথা থেকে হয়েছিল? স্বর্গরাজ্য থেকে না মানুষের থেকে? তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করে বলল, “যদি বলি স্বর্গ থেকে, তাহলে এ আমাদেরকে বলবে, তবে তোমরা তাঁকে বিশ্বাস কর নি কেন?”