Matthew 21:27 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা ঈসাকে জবাবে বললো, আমরা জানি না। তিনিও তাদেরকে বললেন, তবে আমিও কি ক্ষমতায় এসব করছি, তোমাদেরকে বলবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তারা যীশুকে উত্তর দিল, “আমরা জানি না।” তখন তিনি বললেন, “তাহলে, আমিও কোন অধিকারে এসব কাজ করছি, তোমাদের বলব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারা যীশুকে উত্তর করিয়া কহিল, আমরা জানি না। তিনিও তাহাদিগকে কহিলেন, তবে আমিও কি ক্ষমতায় এ সকল করিতেছি, তোমাদিগকে বলিব না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই এর উত্তরে তারা যীশুকে বললেন, ‘আমরা জানি না৷’ তখন যীশু তাদের বললেন, ‘তবে আমিও তোমাদের বলব না, কোন্ অধিকারে আমি এসব করছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন তারা যীশুকে বলল, “আমরা জানি না।” তিনিও তাদের বললেন, “তবে আমিও কি ক্ষমতায় এসব করছি, তা তোমাদের বলব না।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা যীশুকে উত্তর করিয়া বলিল, আমরা জানি না। তিনিও তাহাদিগকে কহিলেন, তবে আমিও কি ক্ষমতায় এই সকল করিতেছি, তোমাদিগকে বলিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য উত্তরে তাঁরা যীশুকে বললেন, “আমরা জানি না।” তখন যীশু তাঁদের বললেন, “তবে আমিও আপনাদের বলব না আমি কোন্‌ অধিকারে এই সব করছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য জবাবে তাঁরা ঈসাকে বললেন, “আমরা জানি না।” তখন ঈসা তাঁদের বললেন, “তবে আমিও আপনাদের বলব না আমি কোন্‌ অধিকারে এই সব করছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই যীশুকে তাঁরা বললেন, আমরা জানি না। তিনিও তাঁদের বললেন, কী অধিকারে আমি এসব করছি, আমিও তা তোমাদের বলব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই এর উত্তরে তারা যীশুকে বললেন, “আমরা জানি না৷” তখন যীশু তাদের বললেন, “তবে আমিও তোমাদের বলব না, কোন্ অধিকারে আমি এসব করছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা যীশুকে বলল, “আমরা জানি না।” তিনিও তাদের বললেন, “তবে আমিও কি ক্ষমতায় এসব করছি, তা তোমাদের বলব না।”