Matthew 21:31 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই দুইয়ের মধ্যে কে পিতার ইচ্ছা পালন করলো? তারা বললো, প্রথম জন। ঈসা তাদেরকে বললেন, আমি তোমাদেরকে সত্যি বলছি, কর-আদায়কারী ও পতিতারা তোমাদের আগে আল্লাহ্‌র রাজ্যে প্রবেশ করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এই দুজনের মধ্যে কে তার পিতার ইচ্ছা পালন করল?” তারা উত্তর দিলেন, “প্রথমজন।” যীশু তাদের বললেন, “আমি তোমাদের সত্যিই বলছি, কর আদায়কারী ও বেশ্যারা তোমাদের আগেই স্বর্গরাজ্যে প্রবেশ করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দুইয়ের মধ্যে কে পিতার ইচ্ছা পালন করিল? তাহারা কহিল, প্রথম জন। যীশু তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি, করগ্রাহী ও বেশ্যারা তোমাদের অগ্রে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘এই দুজনের মধ্যে কে তার বাবার ইচ্ছা পালন করল? তারা বললেন, ‘বড় ছেলে৷’ যীশু তাদের বললেন, ‘আমি তোমাদের সত্যি বলছি, কর-আদায়কারীরা ও বেশ্যারা,. তোমাদের আগে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই দুইজনের মধ্যে কে বাবার ইচ্ছা পালন করল? তারা বলল, “প্রথম জন।” যীশু তাদের বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, কর আদায়কারীরা ও বেশ্যারা তোমাদের আগে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করছে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দুইয়ের মধ্যে কে পিতার ইচ্ছা পালন করিল? তাহারা কহিল, প্রথম জন। যীশু তাহাদিগকে কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, করগ্রাহী ও বেশ্যারা তোমাদের অগ্রে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই দু’জনের মধ্যে কে বাবার ইচ্ছা পালন করল?” তখন ধর্ম-নেতারা উত্তর দিলেন, “প্রথম জন।” যীশু তাঁদের বললেন, “আমি আপনাদের সত্যিই বলছি, কর্‌- আদায়কারীরা এবং বেশ্যারা আপনাদের আগে ঈশ্বরের রাজ্যে ঢুকছে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই দু’জনের মধ্যে কে পিতার ইচ্ছা পালন করল?” তখন ধর্ম-নেতারা জবাব দিলেন, “প্রথম জন।” ঈসা তাঁদের বললেন, “আমি আপনাদের সত্যিই বলছি, খাজনা-আদায়কারীরা এবং বেশ্যারা আপনাদের আগে আল্লাহ্‌র রাজ্যে ঢুকছে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ দুজনের মধ্যে কে পিতার আদেশ পালন করল? তাঁরা বললেন, শেষের জন। যীশু তাঁদের বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, কর-আদায়কারী ও বারবণিতারা তোমাদের আগেই ঈশ্বরের রাজ্যে গিয়ে প্রবেশ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই দুজনের মধ্যে কে তার বাবার ইচ্ছা পালন করল?” তারা বললেন, “বড় ছেলে৷” যীশু তাদের বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, কর-আদায়কারীরা ও বেশ্যারা, তোমাদের আগে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দুইজনের মধ্যে কে বাবার ইচ্ছা পালন করল? তারা বলল, “প্রথম জন।” যীশু তাদের বললেন, “আমি তোমাদের সত্যি বলছি, কর আদায়কারীরা ও বেশ্যারা তোমাদের আগে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করছে।”