Matthew 21:32 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা ইয়াহিয়া ধার্মিকতার পথ দিয়ে তোমাদের কাছে আসলেন, আর তোমরা তাঁর উপর ঈমান আনলে না; কিন্তু কর-আদায়কারী ও পতিতারা তাঁর উপর ঈমান আনলো; কিন্তু তোমরা তা দেখেও কোন অনুশোচনা করলে না ও তাঁর উপর ঈমান আনলে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ যোহন তোমাদের কাছে এসে ধার্মিকতার পথ দেখালেন আর তোমরা তাকে বিশ্বাস করলে না, কিন্তু কর আদায়কারী ও বেশ্যারা বিশ্বাস করল। আর তোমরা তা দেখা সত্ত্বেও অনুতাপ করলে না এবং বিশ্বাস করলে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যোহন ধার্ম্মিকতার পথ দিয়া তোমাদের নিকটে আসিলেন, আর তোমরা তাঁহাকে বিশ্বাস করিলে না; কিন্তু করগ্রাহী ও বেশ্যারা তাঁহাকে বিশ্বাস করিল; আর তোমরা তাহা দেখিয়া শেষেও এরূপ অনুশোচনা করিলে না যে, তাঁহাকে বিশ্বাস করিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি একথা বলছি কারণ জীবনের সঠিক পথ দেখাবার জন্য য়োহন তোমাদের কাছে এসেছিলেন আর তোমরা তাঁকে বিশ্বাস করনি৷ কিন্তু কর-আদায়কারী ও বেশ্যারা তাকে বিশ্বাস করেছে৷ এসব দেখেও তোমরা মন পরিবর্তন করনি ও তাঁর প্রতি বিশ্বাস করনি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ যোহন ধার্মিকতার পথ দিয়ে তোমাদের কাছে এলো েন, আর তোমরা তাঁকে বিশ্বাস করলে না, কিন্তু কর আদায়কারীরা ও বেশ্যারা তাঁকে বিশ্বাস করল, আর তোমরা তা দেখে শেষেও এইরকম অনুশোচনা করলে না যে, তাঁকে বিশ্বাস করবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যোহন ধার্মিকতার পথ দিয়া তোমাদের নিকটে আসিলেন, আর তোমরা তাঁহাকে বিশ্বাস করিলে না; কিন্তু করগ্রাহী ও বেশ্যারা তাঁহাকে বিশ্বাস করিল; আর তোমরা তাহা দেখিয়া শেষেও এইরূপ অনুশোচনা করিলে না যে, তাঁহাকে বিশ্বাস করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ যোহন ঈশ্বরের ইচ্ছামত চলবার পথ দেখাবার জন্য আপনাদের কাছে এসেছিলেন, আর আপনারা তাঁকে বিশ্বাস করেন নি। কিন্তু কর্- আদায়কারীরা এবং বেশ্যারা তাঁকে বিশ্বাস করেছিল। এ দেখেও আপনারা মন ফিরিয়ে তাঁকে বিশ্বাস করেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ ইয়াহিয়া আল্লাহ্র ইচ্ছামত চলবার পথ দেখাবার জন্য আপনাদের কাছে এসেছিলেন, আর আপনারা তাঁর কথায় ঈমান আনেন নি। কিন্তু খাজনা-আদায়কারীরা এবং বেশ্যারা তাঁর কথায় ঈমান এনেছিল। এ দেখেও আপনারা তওবা করে তাঁর কথায় ঈমান আনেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোহন এসেছিলেন তোমাদের কাছে, তিনি ধর্মপথে চলতেন, তোমরা তাঁকে বিশ্বাস করনি। কিন্তু কর-আদায়কারী ও বারবণিতারা তাঁকে বিশ্বাস করেছিল। কিন্তু তা দেখেও তোমরা অনুশোচনা করলে না, তাঁকে বিশ্বাস করলে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি একথা বলছি কারণ জীবনের সঠিক পথ দেখাবার জন্য যোহন তোমাদের কাছে এসেছিলেন আর তোমরা তাঁকে বিশ্বাস করনি৷ কিন্তু কর-আদায়কারী ও বেশ্যারা তাকে বিশ্বাস করেছে৷ এসব দেখেও তোমরা মন পরিবর্তন করনি ও তাঁর প্রতি বিশ্বাস করনি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যোহন ধার্মিকতার পথ দিয়ে তোমাদের কাছে এলেন, আর তোমরা তাঁকে বিশ্বাস করলে না, কিন্তু কর আদায়কারীরাও বেশ্যারা তাঁকে বিশ্বাস করল, আর তোমরা তা দেখেও এই রকম মন পরিবর্তন করলে না যে, তাঁকে বিশ্বাস করবে।