Matthew 21:42 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈসা তাদেরকে বললেন, তোমরা কি কখনও পাক-কিতাবে পাঠ কর নি, “যে পাথরটি রাজমিস্ত্রিরা অগ্রাহ্য করেছে, তা-ই কোণের প্রধান পাথর হয়ে উঠলো; তা প্রভু থেকেই হয়েছে আর তা আমাদের দৃষ্টিতে অদ্ভুত লাগে”?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তাদের বললেন, “তোমরা কি শাস্ত্রে কখনও পাঠ করোনি: “ ‘গাঁথকেরা যে পাথর অগ্রাহ্য করেছিল, তাই হয়ে উঠল কোণের প্রধান পাথর; প্রভুই এরকম করেছেন, আর তা আমাদের দৃষ্টিতে অবিশ্বাস্য’?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু তাহাদিগকে কহিলেন, তোমরা কি কখনও শাস্ত্রে পাঠ কর নাই, “যে প্রস্তর গাঁথকেরা অগ্রাহ্য করিয়াছে, তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল; ইহা প্রভু হইতেই হইয়াছে, ইহা আমাদের দৃষ্টিতে অদ্ভুত”?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন যীশু তাদের বললেন, ‘তোমরা কি শাস্ত্রের এই অংশ পড় নি: ‘রাজমিস্ত্রিরা য়ে পাথরটা বাতিল করে দিয়েছিল, সেই পাথরটাই হয়ে উঠেছে কোণের প্রধান পাথর৷ এটা প্রভুরইকাজ, এটা আমাদের চোখে আশ্চর্য লাগে৷’গীতসংহিতা 118:22-23
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু তাদের বললেন, “তোমরা কি কখনও শাস্ত্রে পড় নি, যে পাথর গাঁথকেরা অগ্রাহ্য করেছিল, সেই পাথরই কোণের প্রধান পাথর হয়ে উঠল, এটা প্রভুর থেকেই হয়েছে, এটা আমাদের দৃষ্টিতে অদ্ভুত?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু তাহাদিগকে কহিলেন, তোমরা কি কখনও শাস্ত্রে পাঠ কর নাই, “যে প্রস্তর গাঁথকেরা অগ্রাহ্য করিয়াছে, তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল; ইহা প্রভু হইতেই হইয়াছে, ইহা আমাদের দৃষ্টিতে অদ্ভুত”?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যীশু তাঁদের বললেন, “আপনারা কি পবিত্র শাস্ত্রের মধ্যে কখনও পড়েন নি, ‘রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিল, সেটাই সবচেয়ে দরকারী পাথর হয়ে উঠল; প্রভুই এটা করলেন, আর তা আমাদের চোখে খুব আশ্চর্য লাগে’?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ঈসা তাঁদের বললেন, “আপনারা কি পাক-কিতাবের মধ্যে কখনও পড়েন নি, ‘রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিল, সেটাই সবচেয়ে দরকারী পাথর হয়ে উঠল; মাবুদই এটা করলেন, আর তা আমাদের চোখে খুব আশ্চর্য লাগে’?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তাদের বললেন, তোমরা কি কোনদিন শাস্ত্রে এ কথা পড়নি? যে শিলাস্তম্ভটি স্থপতিরা করেছিল বর্জন সেটিই হল কোণের প্রধান প্রস্তর এ মহান কীর্তি প্রভুরই! আমাদের দৃষ্টিতে বিস্ময়কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যীশু তাদের বললেন, “তোমরা কি শাস্ত্রের এই অংশ পড় নি: ‘রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিল, সেই পাথরটাই হয়ে উঠেছে কোণের প্রধান পাথর৷ এটা প্রভুরই কাজ, এটা আমাদের চোখে আশ্চর্য্য লাগে৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু তাদের বললেন, “তোমরা কি কখনও শাস্ত্রে পড়নি, যে পাথরটাকে মিস্ত্রীরা অগ্রাহ্য করেছিল, সেই পাথরটাই কোণের প্রধান পাথর হয়ে উঠল, প্রভু ঈশ্বর এই কাজ করেছেন, আর এটা আমাদের চোখে সত্যিই খুব আশ্চর্য্য কাজ?”