Matthew 21:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গাধীটিকে ও বাচ্চাটিকে আনলেন এবং তাদের উপরে তাদের কাপড় পেতে দিলেন, আর তিনি তাদের উপরে বসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা গর্দভী ও সেই শাবকটিকে নিয়ে এসে, তাদের উপরে নিজেদের পোশাক পেতে দিলেন। যীশু তার উপরে বসলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাহাদের উপরে আপনাদের বস্ত্র পাতিয়া দিলেন, আর তিনি তাহাদের উপরে বসিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা সেই গাধা ও গাধার বাচ্চাটা এনে তাদের ওপর নিজেদের গায়ের কাপড় বিছিয়ে দিলে যীশু তাদের উপর বসলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
গর্দ্দভীকে ও শাবকটিকে আনলেন এবং তাদের উপরে নিজেদের বস্ত্র পেতে দিলেন, আর তিনি তাদের উপরে বসলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গর্দভীকে ও শাবকটিকে আনিলেন, এবং তাহাদের উপরে আপনাদের বস্ত্র পাতিয়া দিলেন, আর তিনি তাহাদের উপরে বসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা সেই গাধা ও গাধীর বাচ্চাটা এনে তাদের উপর নিজেদের গায়ের চাদর পেতে দিলে পর যীশু বসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা সেই গাধা ও গাধীর বাচ্চাটা এনে তাদের উপর নিজেদের গায়ের চাদর পেতে দিলে পর ঈসা বসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা শাবকসমেত গাধাটাকে এনে তাদের পিঠের উপরে নিজেদের কাপড় পেতে দিলেন আর যীশু তার উপরে বসলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা সেই গাধা ও গাধার বাচ্চাটা এনে তাদের ওপর নিজেদের গায়ের কাপড় বিছিয়ে দিলে যীশু তাদের উপর বসলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গর্দ্দভীকে ও শাবকটিকে আনলেন এবং তাদের উপরে নিজেদের বস্ত্র পেতে দিলেন, আর তিনি তাদের উপরে বসলেন।