Matthew 21:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যেসব লোক তাঁর সামনে ও পিছনে যাচ্ছিল, তারা চেঁচিয়ে বলতে লাগল, হোশান্না দাউদ-সন্তান, ধন্য, যিনি প্রভুর নামে আসছেন; ঊর্ধ্বলোকে হোশান্না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেসব লোক তাঁর সামনে যাচ্ছিল ও পিছনে অনুসরণ করছিল, তারা চিৎকার করে বলতে লাগল, “হোশান্না, দাউদ-সন্তান!” “ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসছেন!” “ঊর্ধ্বতমলোকে হোশান্না!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে সকল লোক তাঁহার অগ্রপশ্চাৎ যাইতেছিল, তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোশান্না দায়ূদ-সন্তান, ধন্য, যিনি প্রভুর নামে আসিতেছেন; ঊর্দ্ধলোকে হোশান্না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা যীশুর সামনে ও পিছনে ভীড় করে যাচ্ছিল, তারা চিত্কার করে বলতে লাগল, ‘দায়ূদের পুত্রের প্রশংসা হোক৷ যিনি প্রভুর নামে আসছেন, তিনি ধন্য! স্বর্গে ঈশ্বরের প্রশংসা হোক্৷’গীতসংহিতা 118:25-26
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যে সমস্ত লোক তাঁর আগে ও পিছনে যাচ্ছিল, তারা চিত্কার করে বলতে লাগল, হোশান্না দায়ূদ-সন্তান, ধন্য, যিনি প্রভুর নামে আসছেন, স্বর্গেও হোশান্না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে সকল লোক তাঁহার অগ্রপশ্চাৎ যাইতেছিল, তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোশান্না দায়ূদ-সন্তান, ধন্য, যিনি প্রভুর নামে আসিতেছেন; ঊর্ধ্বলোকে হোশান্না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা যীশুর সামনে ও পিছনে যাচ্ছিল তারা চিৎকার করে বলতে লাগল, “হোশান্না, দায়ূদের বংশধর! প্রভুর নামে যিনি আসছেন তাঁর গৌরব হোক। স্বর্গেও হোশান্না!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা ঈসার সামনে ও পিছনে যাচ্ছিল তারা চিৎকার করে বলতে লাগল, “মারহাবা, দাউদের বংশধর! মাবুদের নামে যিনি আসছেন তাঁর প্রশংসা হোক। বেহেশতেও মারহাবা!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর সামনে ও পিছনে জনতা চীৎকার করে বলতে লাগল: ‘হোশান্না! দাউদ কুলতিলক! ধন্য তিনি প্রভুর প্রতিভূরূপে যাঁর আগমন। ঊর্ধ্বলোকে হোক হোশান্না ধ্বনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা যীশুর সামনে ও পিছনে ভীড় করে যাচ্ছিল, তারা চিৎকার করে বলতে লাগল, “দায়ূদের পুত্রের প্রশংসা হোক্৷ যিনি প্রভুর নামে আসছেন, তিনি ধন্য! স্বর্গে ঈশ্বরের প্রশংসা হোক্্৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে সমস্ত লোক তাঁর আগে ও পিছনে যাচ্ছিল, তারা চিত্কার করে বলতে লাগল, হোশান্না দায়ূদ-সন্তান, ধন্য, যিনি প্রভুর নামে আসছেন, স্বর্গেও হোশান্না।