Matthew 22:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাদেরকে বললেন, বেহেশতী-রাজ্য এমন এক জন বাদশাহ্র মত, যিনি তাঁর পুত্রের বিয়ের ভোজের আয়োজন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“স্বর্গরাজ্য এমন এক রাজার মতো যিনি তাঁর পুত্রের বিবাহভোজের আয়োজন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্বর্গ-রাজ্য এমন এক জন রাজার তুল্য, যিনি আপন পুত্রের বিবাহভোজের আয়োজন করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি বললেন, “স্বর্গরাজ্যের বিষয়ে এইতুলনা দেওয়া য়েতে পারে, একজন রাজা যিনি তাঁর ছেলের বিয়ের ভোজ প্রস্তুত করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
স্বর্গ-রাজ্য এমন একজন রাজার মতো, যিনি তাঁর ছেলের বিয়ের ভোজ আয়োজন করলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাহাদিগকে বলিলেন, স্বর্গ-রাজ্য এমন একজন রাজার তুল্য, যিনি আপন পুত্রের বিবাহভোজের আয়োজন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“স্বর্গ-রাজ্য এমন একজন রাজার মত যিনি তাঁর ছেলের বিয়ের ভোজ প্রস্তুত করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বেহেশতী রাজ্য এমন একজন বাদশাহ্র মত যিনি তাঁর ছেলের বিয়ের মেজবানী প্রস্তুত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একজন রাজা তাঁর পুত্রের বিবাহের আয়োজন করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি বললেন, “স্বর্গরাজ্যের বিষয়ে এই তুলনা দেওয়া যেতে পারে, একজন রাজা যিনি তাঁর ছেলের বিয়ের ভোজ প্রস্তুত করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
স্বর্গরাজ্য এমন একজন রাজার মতো, যিনি তাঁর ছেলের বিয়ের ভোজ আয়োজন করলেন।