Matthew 22:30 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা পুনরুত্থানে লোকে বিয়ে করে না এবং বিবাহিতাও হয় না, বরং বেহেশতে আল্লাহ্‌র ফেরেশতাদের মত থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পুনরুত্থানের পর লোকেরা বিবাহ করে না, বা তাদের বিবাহ দেওয়াও হয় না। তারা স্বর্গলোকের দূতদের মতো থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা পুনরুত্থানে লোকে বিবাহ করে না, এবং বিবাহিতাও হয় না, বরং স্বর্গে ঈশ্বরের দূতগণের ন্যায় থাকে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
জেনে রাখো, পুনরুত্থানের পর লোকেরা বিয়ে করে না, বা তাদের বিয়েও দেওয়া হয় না, তারা বরং স্বর্গদূতদের মতো থাকে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কেননা মৃত্যু থেকে জীবিত হয়ে লোকে বিয়ে করে না এবং তাদের বিয়ের জন্য দাও য়া ও হয় না, বরং স্বর্গে ঈশ্বরের দূতদের মতো থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা পুনরুত্থানে লোকে বিবাহ করে না, এবং বিবাহিতাও হয় না, বরং স্বর্গে ঈশ্বরের দূতগণের ন্যায় থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৃতেরা জীবিত হয়ে উঠবার পরে বিয়ে করবে না এবং তাদের বিয়ে দেওয়াও হবে না; তারা স্বর্গদূতদের মত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মৃতেরা জীবিত হয়ে উঠবার পরে বিয়ে করবে না এবং তাদের বিয়ে দেওয়াও হবে না; তারা ফেরেশতাদের মত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৃতেরা যখন পুনরুত্থিত হয় তখন তারা বিয়ে করে না, কাউকেও আর বিয়ে দেওয়া হয় না, তারা হয় স্বর্গদূতের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেনে রাখো, পুনরুত্থানের পর লোকেরা বিয়ে করে না, বা তাদের বিয়েও দেওয়া হয় না, তারা বরং স্বর্গদূতদের মতো থাকে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ মৃত্যু থেকে জীবিত হয়ে লোকে বিয়ে করে না এবং তাদের বিয়ের দেওয়াও হয় না, বরং স্বর্গে ঈশ্বরের দূতদের মতো থাকে।