Matthew 22:32 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বলেন, “আমি ইব্রাহিমের আল্লাহ্‌, ইস্‌হাকের আল্লাহ্‌ ও ইয়াকুবের আল্লাহ্‌;” আল্লাহ্‌ মৃতদের আল্লাহ্‌ নন, কিন্তু জীবিতদের।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বলেছেন, ‘আমি অব্রাহামের ঈশ্বর, ইস্‌হাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর।’ তিনি মৃতদের ঈশ্বর নন, তিনি জীবিতদের ঈশ্বর।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি বলেন, “আমি অব্রাহামের ঈশ্বর, ইস্‌হাকের ঈশ্বর, ও যাকোবের ঈশ্বর;” ঈশ্বর মৃতদের ঈশ্বর নহেন, কিন্তু জীবিতদের।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি বলেছেন, ‘আমি অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর৷’ ঈশ্বর মৃতদের ঈশ্বর নন, কিন্তু জীবিতদেরই ঈশ্বর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি বলেন, “আমি অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, ও যাকোবের ঈশ্বর,” ঈশ্বর মৃতদের নন, কিন্তু জীবিতদের।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি বলেন, “আমি অব্রাহামের ঈশ্বর, ইস্‌হাকের ঈশ্বর, ও যাকোবের ঈশ্বর; ” ঈশ্বর মৃতদের ঈশ্বর নহেন, কিন্তু জীবিতদের।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে লেখা আছে, ‘আমি অব্রাহামের ঈশ্বর, ইস্‌হাকের ঈশ্বর এবং যাকোবের ঈশ্বর।’ কিন্তু ঈশ্বর তো মৃতদের ঈশ্বর নন, তিনি জীবিতদেরই ঈশ্বর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে লেখা আছে, ‘আমি ইব্রাহিমের আল্লাহ্‌, ইসহাকের আল্লাহ্‌ এবং ইয়াকুবের আল্লাহ্‌।’ কিন্তু আল্লাহ্‌ তো মৃতদের আল্লাহ্‌ নন, তিনি জীবিতদেরই আল্লাহ্‌।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বলেছেন, ‘আমি অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর’। এর অর্থ হল যে তিনি মৃতদের ঈশ্বর নন, তিনি জীবিতদের ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি বলেছেন, ‘আমি অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও যাকোবের ঈশ্বর৷’ ঈশ্বর মৃতদের ঈশ্বর নন, কিন্তু জীবিতদেরই ঈশ্বর৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বলেন, “আমি অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, ও যাকোবের ঈশ্বর,” (এই লোকগুলি মৃত্যুর অনেক পরে ঈশ্বর এই কথা গুলি বলেছেন) ঈশ্বর মৃতদের নন, কিন্তু জীবিতদের।