Matthew 23:14 — Compare Translations

10 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নিজেরাও তাতে প্রবেশ কর না এবং যারা প্রবেশ করতে আসে, তাদেরকেও প্রবেশ করতে দাও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা নিজেরা তার মধ্যে তো প্রবেশ করো না অথচ যারা প্রবেশ করতে চেষ্টা করে তাদেরও প্রবেশ করতে দাও না। শাস্ত্রবিদ ও ফরিশীরা, ভণ্ডের দল, ধিক্ তোমাদের! তোমরা বিধবাদের বাড়িশুদ্ধ গ্রাস করো, আর লোক-দেখানো লম্বা লম্বা প্রার্থনা করো। সেই কারণে তোমাদের শাস্তি কঠোরতম হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনারাও তাহাতে প্রবেশ কর না, এবং যাহারা প্রবেশ করিতে আইসে, তাহাদিগকে প্রবেশ করিতে দেও না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
Bengali 2017 (বাঙালি বাইবেল)
নিজেরাও তাতে প্রবেশ কর না এবং যারা প্রবেশ করতে আসে, তাদের ও প্রবেশ করতে দাও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনারাও তাহাতে প্রবেশ কর না, এবং যাহারা প্রবেশ করিতে আইসে, তাহাদিগকেও প্রবেশ করিতে দেও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ভণ্ড ধর্ম-শিক্ষক ও ফরীশীরা, ধিক্‌ আপনাদের! এক দিকে আপনারা লোকদের দেখাবার জন্য লম্বা লম্বা প্রার্থনা করেন, অন্য দিকে বিধবাদের সম্পত্তি দখল করেন। এইজন্য আপনাদের অনেক বেশী শাস্তি হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ভণ্ড আলেম ও ফরীশীরা, ঘৃণ্য আপনারা! এক দিকে আপনারা লোকদের দেখাবার জন্য লম্বা লম্বা মুনাজাত করেন, অন্য দিকে বিধবাদের সম্পত্তি দখল করেন। এইজন্য আপনাদের অনেক বেশী শাস্তি হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
( ভণ্ড শাস্ত্রী ও ফরিশীর দল, ধিক তোমাদের। তোমরা বিধবাদের বিষয়-সম্পত্তি গ্রাস কর, অথচ ধর্মের ভাণ করে লম্বাচওড়া প্রার্থনা আওড়াও, এজন্য বিচারে তোমাদের আরও গুরুতর শাস্তি হবে।)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নিজেরাও তাতে প্রবেশ কর না এবং যারা প্রবেশ করতে আসে, তাদের ও প্রবেশ করতে দাও না।