Matthew 23:18 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরও বলে থাক, কেউ কোরবানগাহ্‌র কসম করলে তা কিছুই নয়, কিন্তু যে কেউ তার উপরিস্থ উপহারের কসম করলো, সে আবদ্ধ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা আরও বলো, ‘কেউ যদি যজ্ঞবেদির শপথ করে সেটা কিছুই নয়; কিন্তু কেউ যদি তার উপরে স্থিত নৈবেদ্যের শপথ করে তাহলে সে তার শপথে আবদ্ধ হল।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আরও বলিয়া থাক, কেহ যজ্ঞবেদির দিব্য করিলে তাহা কিছুই নয়, কিন্তু যে কেহ তাহার উপরিস্থ উপহারের দিব্য করিল, সে আবদ্ধ হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা আবার একথাও বলে থাক, ‘কেউ যদি যজ্ঞবেদীর নামে শপথ করে, তাহলে সেইশপথ রক্ষা করার জন্য তার কোন বাধ্যবাধকতা নেই ৷ কিন্তু কেউ যদি যজ্ঞবেদীর ওপর য়ে নৈবেদ্য থাকে তার নামে শপথ করে, তবে তার শপথ রক্ষা করার জন্য সে দায়বদ্ধ রইল৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আরও বলে থাক, কেউ যজ্ঞবেদীর দিব্যি করলে তা কিছুই নয়, কিন্তু কেউ যদি তার উপরের উপহারের দিব্যি করে, তবে সে তার দিব্যিতে আবদ্ধ হল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আরও বলিয়া থাক, কেহ যজ্ঞবেদির দিব্য করিলে তাহা কিছুই নয়, কিন্তু যে কেহ তাহার উপরিস্থ উপহারের দিব্য করিল, সে আবদ্ধ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনারা আবার এই কথাও বলে থাকেন, বেদীর নামে কেউ শপথ করলে কিছুই হয় না, কিন্তু যদি কেউ সেই বেদীর উপরে যে দান আছে তার নামে শপথ করে তবে সে সেই শপথে বাঁধা পড়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনারা আবার এই কথাও বলে থাকেন, কোরবানগাহের নামে কেউ কসম খেলে কিছুই হয় না, কিন্তু যদি কেউ সেই কোরবানগাহের উপরে যে দান আছে তার নামে কসম খায় তবে সে সেই কসমে বাঁধা পড়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ কথাও তোমরা বলে থাক, যদি কেউ বেদীর নামে দিব্যি করে তাতে কিছু আসে যায় না, কিন্তু যে বেদী উপরে নৈবেদ্যের দিব্যি করে তবে সে শপথবদ্ধ হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা আবার একথাও বলে থাক, ‘কেউ যদি যজ্ঞবেদীর নামে শপথ করে, তাহলে সেই শপথ রক্ষা করার জন্য তার কোন বাধ্যবাধকতা নেই ৷ কিন্তু কেউ যদি যজ্ঞবেদীর ওপর যে নৈবেদ্য থাকে তার নামে শপথ করে, তবে তার শপথ রক্ষা করার জন্য সে দায়বদ্ধ রইল৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আরও বলে থাক, কেউ যজ্ঞবেদির দিব্যি করলে তা কিছুই নয়, কিন্তু কেউ যদি তার উপরের উপহারের দিব্যি করে, তবে সে তার দিব্যিতে আবদ্ধ হল।