Matthew 23:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হ্যাঁ অন্ধেরা, বল দেখি, কোন্‌টি শ্রেষ্ঠ? উপহার, না সেই কোরবানগাহ্‌, যা উপহারকে পবিত্র করে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্ধ মানুষ তোমরা! কোনটা মহত্তর: সেই নৈবেদ্য, না যজ্ঞবেদি, যা নৈবেদ্যকে পবিত্র করে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হা অন্ধেরা, বল দেখি, কোন্‌টী শ্রেষ্ঠ? উপহার, না সেই যজ্ঞবেদি, যাহা উপহারকে পবিত্র করে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা অন্ধের দল! কোনটা বেশী গুরুত্বপূর্ণ, যজ্ঞবেদীতে নৈবেদ্য অথবা বেদী, যা তার ওপরের নৈবেদ্যকে পবিত্র করে?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা অন্ধেরা, বল দেখি, কোনটি শ্রেষ্ঠ? উপহার না সেই যজ্ঞবেদী, যা উপহারকে পবিত্র করে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হা অন্ধেরা, বল দেখি, কোন্‌টি শ্রেষ্ঠ? উপহার, না সেই যজ্ঞবেদি, যাহা উপহারকে পবিত্র করে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্ধের দল, কোন্‌টা বড়? সেই দান, না সেই বেদী যা সেই দানকে ঈশ্বরের জন্য আলাদা করে রাখে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্ধের দল, কোন্‌টা বড়? সেই দান, না সেই কোরবানগাহ্‌ যা সেই দানকে পবিত্র করে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওরে অন্ধের দল! কোনটার গুরত্ব বেশি? নৈবেদ্যেকে পবিত্র করে তার?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা অন্ধের দল! কোনটা বেশী গুরুত্বপূর্ণ, যজ্ঞবেদীতে নৈবেদ্য অথবা বেদী, যা তার ওপরের নৈবেদ্যকে পবিত্র করে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা অন্ধেরা, বল দেখি, কোনটি শ্রেষ্ঠ? উপহার না সেই যজ্ঞবেদি, যা উপহারকে পবিত্র করে?