Matthew 23:29 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হ্যাঁ আলেম ও ফরীশীরা, ভণ্ডরা, ধিক্‌ তোমাদেরকে! কারণ তোমরা নবীদের কবর গেঁথে থাক এবং ধার্মিকদের সমাধি-স্তম্ভ শোভিত করে থাক,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“শাস্ত্রবিদ ও ফরিশীরা, ভণ্ডের দল তোমরা! তোমরা ভাববাদীদের সমাধি নির্মাণ করে থাকো এবং ধার্মিকদের কবর সুশোভিত করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হা অধ্যাপক ও ফরীশীগণ, কপটীরা, ধিক্‌ তোমাদিগকে! কারণ তোমরা ভাববাদিগণের কবর গাঁথিয়া থাক, এবং ধার্ম্মিকগণের সমাধি-স্তম্ভ শোভিত করিয়া থাক, আর বলিয়া থাক,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘ধিক্ ব্যবস্থার শিক্ষক ও ফরীশীর দল, তোমরা ভণ্ড! তোমরা ভাববাদীদের জন্য স্মৃতিসৌধ গাঁথ ও ঈশ্বর ভক্ত লোকদের কবর সাজাও,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ব্যবস্তার শিক্ষকেরা ও ফরীশীরা, হে ভন্ডরা, ধিক্ তোমাদের! কারণ তোমরা ভাববাদিদের কবর গেঁথে থাক এবং ধার্মিকদের সমাধি-স্তম্ভ সাজিয়ে থাক, আর তোমরা বল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হা অধ্যাপক ও ফরীশীগণ, কপটীরা, ধিক্‌ তোমাদিগকে! কারণ তোমরা ভাববাদিগণের কবর গাঁথিয়া থাক, এবং ধার্মিকগণের সমাধি-স্তম্ভ শোভিত করিয়া থাক,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ভণ্ড ধর্ম-শিক্ষক ও ফরীশীরা, ধিক্‌ আপনাদের! আপনারা নবীদের কবর নুতন করে গাঁথেন এবং ঈশ্বরভক্ত লোকদের কবর সাজান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ভণ্ড আলেম ও ফরীশীরা, ঘৃণ্য আপনারা! আপনারা নবীদের কবর নতুন করে গাঁথেন এবং আল্লাহ্‌ভক্ত লোকদের কবর সাজান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভণ্ড শাস্ত্রী ও ফরিশীর দল! ধিক তোমাদের! তোমরা নবীদের জন্য সমাধি রচনা কর ও সাধুদের স্মৃতিস্তম্ভকে সাজাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ধিক্ ব্যবস্থার শিক্ষক ও ফরীশীর দল, তোমরা ভণ্ড! তোমরা ভাববাদীদের জন্য স্মৃতিসৌধ গাঁথ ও ঈশ্বর ভক্ত লোকদের কবর সাজাও,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ব্যবস্থার শিক্ষকেরা ও ফরীশীরা, হে ভণ্ডরা, ধিক তোমাদের! কারণ তোমরা ভাববাদীদের কবর গেঁথে থাক এবং ধার্ম্মিকদের সমাধি স্তম্ভ সাজিয়ে থাক, আর তোমরা বল,