Matthew 23:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তারা তোমাদেরকে যা কিছু বলে, তা পালন করো, মান্য করো, কিন্তু তাদের কাজের মত কাজ করো না; কেননা তারা বলে, কিন্তু করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, তোমরা অবশ্যই তাদের কথা শুনবে ও তারা যা বলে তা পালন করবে। কিন্তু তারা যে কাজ করে, তোমরা সেই কাজ করবে না, কারণ তারা যা প্রচার করে, তা নিজেরা অনুশীলন করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তাহারা তোমাদিগকে যাহা কিছু বলে, তাহা পালন করিও, মানিও, কিন্তু তাহাদের কর্ম্মের মত কর্ম্ম করিও না; কেননা তাহারা বলে, কিন্তু করে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই তারা যা যা বলে, তা তোমরা করো এবং মেনে চলো: কিন্তু তারা যা করে তোমরা তা করো না৷ আমি একথা বলছি, কারণ তারা যা বলে তারা তা করে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব তারা তোমাদের যা কিছু বলে, তা পালন করবে এবং তা মেনে চলবে, কিন্তু তাদের কাজের মতো কাজ করবে না, কারণ তারা যা বলে, তারা নিজেরা সেগুলো করে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তাহারা তোমাদিগকে যাহা কিছু বলে, তাহা পালন করিও, মানিও, কিন্তু তাহাদের কর্মের মত কর্ম করিও না; কেননা তাহারা বলে, কিন্তু করে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য তাঁরা যা কিছু করতে বলেন তা কোরো এবং যা পালন করবার আদেশ দেন তা পালন কোরো। কিন্তু তাঁরা যা করেন তোমরা তা কোরো না, কারণ তাঁরা মুখে যা বলেন কাজে তা করেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য তাঁরা যা কিছু করতে বলেন তা কোরো এবং যা পালন করবার হুকুম দেন তা পালন কোরো। কিন্তু তাঁরা যা করেন তোমরা তা কোরো না, কারণ তাঁরা মুখে যা বলেন কাজে তা করেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাজেই তারা তোমাদের যা কিছু আদেশ করে তা মেনে নিয়ে তোমরা পালন কর। কিন্তু তারা যা করে তা করো না, কারণ তারা কথায় যা বলে কাজে তা করে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তারা যা যা বলে, তা তোমরা করো এবং মেনে চলো: কিন্তু তারা যা করে তোমরা তা করো না৷ আমি একথা বলছি, কারণ তারা যা বলে তারা তা করে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তাঁরা তোমাদের যা কিছু করতে বললেন, তা পালন করবে এবং তা মেনে চলবে, কিন্তু তাদের কাজের মতো কাজ করবে না, কারণ তারা যা বলে, তারা নিজেরা সেগুলো করে না।