Matthew 23:33 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সাপের দল, কালসাপের বংশেরা, তোমরা কেমন করে বিচারে দোজখের আজাব এড়াবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সাপেরা! কালসাপের বংশেরা! তোমরা ন্যায়বিচারের দিন কীভাবে নরকদণ্ড এড়াতে পারবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সর্পেরা, কালসর্পের বংশেরা, তোমরা কেমন করিয়া বিচারে নরকদণ্ড এড়াইবে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সাপ, বিষধর সাপের বংশধর! কি করে তোমরা ঈশ্বরের হাত থেকে রক্ষা পাবে? তোমরা দোষী প্রমাণিত হবে ও নরকে যাবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
হে সাপের দল, কালসাপের বংশেরা, তোমরা কেমন করে বিচারে নরকদন্ড এড়াবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সর্পেরা, কালসর্পের বংশেরা, তোমরা কেমন করিয়া বিচারে নরকদণ্ড এড়াইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সাপের দল আর সাপের বংশধরেরা! কেমন করে আপনারা নরকের শাস্তি থেকে রক্ষা পাবেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সাপের দল আর সাপের বংশধরেরা! কেমন করে আপনারা জাহান্নামের আজাব থেকে রক্ষা পাবেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওরে সর্পের দল!কেউটের বংশ! নরক দণ্ড এড়াবে কি করে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সাপ, বিষধর সাপের বংশধর! কি করে তোমরা ঈশ্বরের হাত থেকে রক্ষা পাবে? তোমরা দোষী প্রমাণিত হবে ও নরকে যাবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সাপের দল, কালসাপের বংশেরা, তোমরা কেমন করে বিচারে নরকদন্ড এড়াবে?