Matthew 23:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা লোককে দেখাবার জন্যই তাদের সমস্ত কাজ করে; কেননা তারা নিজেদের কবচ প্রশস্ত করে এবং চাদরের থোপ বড় করে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তারা যা কিছুই করে, তা লোক-দেখানো মাত্র। তারা তাদের কবচ প্রশস্ত ও আলখাল্লার ঝালর লম্বা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা লোককে দেখাইবার জন্যই তাহাদের সমস্ত কর্ম্ম করে; কেননা তাহারা আপনাদের কবচ প্রশস্ত করে, এবং বস্ত্রের থোপ বড় করে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘তারা যা কিছু করে সবই লোক দেখানোর জন্য৷ তারা শাস্ত্রের পদ লেখা তাবিজ বড় করে তৈরী করে, আর নিজেদের ধার্মিক দেখাবার জন্য পোশাকের প্রান্তে লম্বা লম্বা ঝালর লাগায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা লোককে দেখানোর জন্যই তাদের সমস্ত কাজ করে, কারণ তারা নিজেদের জন্য শাস্ত্রের বাক্য লেখা বড় কবচ তৈরী করে এবং বস্ত্রের থোপ বড় করে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা লোককে দেখাইবার জন্যই তাহাদের সমস্ত কর্ম করে; কেননা তাহারা আপনাদের কবচ প্রশস্ত করে, এবং বস্ত্রের থোপ বড় করে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকদের দেখাবার জন্যই তাঁরা সব কাজ করেন। পবিত্র শাস্ত্রের পদ-লেখা তাবিজ তাঁরা বড় করে তৈরী করেন আর নিজেদের ধার্মিক দেখাবার জন্য চাদরের কোণায় কোণায় লম্বা থোপ্‌না লাগান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকদের দেখাবার জন্যই তাঁরা সব কাজ করেন। পাক-কিতাবের আয়াত-লেখা তাবিজ তাঁরা বড় করে তৈরী করেন আর নিজেদের ধার্মিক দেখাবার জন্য চাদরের কোণায় কোণায় লম্বা থোপ্‌না লাগান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যা কিছু করে সমস্তই লোক দেখানো। তারা শাস্ত্র বচন বোঝাই বড় বড় কবচ ধারণ করে, আর আলখাল্লার ঝালর লম্বা করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তারা যা কিছু করে সবই লোক দেখানোর জন্য৷ তারা শাস্ত্রের পদ লেখা তাবিজ বড় করে তৈরী করে, আর নিজেদের ধার্মিক দেখাবার জন্য পোশাকের প্রান্তে লম্বা লম্বা ঝালর লাগায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা লোককে দেখানোর জন্যই তাদের সমস্ত কাজ করে, তারা নিজেদের জন্য শাস্ত্রের বাক্য লেখা বড় কবচ তৈরী করে এবং বস্ত্রের ঝালর বড় করে,