Matthew 23:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমাদেরকে ‘রব্বি’ বলে ডাকুক তা চেয়ো না, কারণ তোমাদের ‘রব্বি’ এক জন এবং তোমরা সকলে ভাই ভাই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু তোমরা ‘রব্বি’ বলে সম্ভাষিত হোয়ো না, কারণ তোমাদের গুরুমহাশয় কেবলমাত্র একজন ও তোমরা পরস্পর ভাই ভাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমরা ‘রব্বি’ বলিয়া সম্ভাষিত হইও না, কারণ তোমাদের গুরু এক জন, এবং তোমরা সকলে ভ্রাতা।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘কিন্তু তোমরা দেখো, লোকে য়েন তোমাদের ‘শিক্ষক’ বলে না ডাকে, কারণ একজনই তোমাদের শিক্ষক, আর তোমরা সকলে পরস্পর ভাই বোন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তোমরা ‘শিক্ষক’ বলে সম্ভাষিত হয়ো না, কারণ তোমাদের গুরু এক জন এবং তোমরা সবাই তার ভাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমরা ‘রব্বি’ বলিয়া সম্ভাষিত হইও না, কারণ তোমাদের গুরু একজন, এবং তোমরা সকলে ভ্রাতা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কেউ তোমাদের গুরু বলে ডাকুক তা চেয়ো না, কারণ তোমাদের গুরু বলতে কেবল একজনই আছেন, আর তোমরা সবাই ভাই ভাই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কেউ তোমাদের ওস্তাদ বলে ডাকুক তা চেয়ো না, কারণ তোমাদের ওস্তাদ বলতে কেবল একজনই আছেন, আর তোমরা সবাই ভাই ভাই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা নিজেদের ‘রব্বি’ বলে অভিহিত হতে দিয়ো না, কারণ তোমাদের একজন মাত্র গুরু আছেন এবং তোমরা সকলে পরস্পর ভাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু তোমরা দেখো, লোকে যেন তোমাদের ‘শিক্ষক’ বলে না ডাকে, কারণ একজনই তোমাদের শিক্ষক, আর তোমরা সকলে পরস্পর ভাই বোন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তোমরা শিক্ষক বলে সম্ভাষিত হয়ো না, কারণ তোমাদের গুরু একজন এবং তোমরা সবাই তার ভাই।