Matthew 24:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঈসা বায়তুল-মোকাদ্দস থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন, এমন সময়ে তাঁর সাহাবীরা তাঁকে বায়তুল-মোকাদ্দসের গাঁথনিগুলো দেখাবার জন্য কাছে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু মন্দির ছেড়ে চলে যাচ্ছেন, এমন সময়ে তাঁর শিষ্যেরা তাঁর কাছে এসে মন্দিরের গঠনের প্রতি তাঁর মনোযোগ আকৃষ্ট করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[1] পরে যীশু ধর্ম্মধাম হইতে বাহির হইয়া গমন করিতেছেন, এমন সময়ে তাঁহার শিষ্যেরা তাঁহাকে ধর্ম্মধামের গাঁথনি সকল দেখাইবার জন্য নিকটে আসিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু মন্দির থেকে যখন বের হয়ে যাচ্ছিলেন, সেইসময়তাঁর শিষ্যরা তাঁর কাছে এসে মন্দিরের বড় বড় দালানের দিকে তাঁর দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে যীশু মন্দির থেকে বের হয়ে নিজের রাস্তায় চলেছেন, এমন সময়ে তাঁর শিষ্যেরা তাঁকে মন্দিরের গাঁথনিগুলি দেখানোর জন্য কাছে গেলেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যীশু ধর্মধাম হইতে বাহির হইয়া গমন করিতেছেন, এমন সময়ে তাঁহার শিষ্যেরা তাঁহাকে ধর্মধামের গাঁথনি সকল দেখাইবার জন্য নিকটে আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু উপাসনা-ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন, এমন সময় তাঁর শিষ্যেরা তাঁকে উপাসনা-ঘরের দালানগুলো দেখাবার জন্য তাঁর কাছে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা বায়তুল-মোকাদ্দস থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন, এমন সময় তাঁর সাহাবীরা তাঁকে বায়তুল-মোকাদ্দসের দালানগুলো দেখাবার জন্য তাঁর কাছে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দির থেকে বেরিয়ে যীশু চলে যাচ্ছিলেন, তাঁর শিষ্যেরা কাছে এসে মন্দিরের দালানগুলোর দিকে তাঁর দৃষ্টি আকর্ষণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু মন্দির থেকে যখন বাইরে যাচ্ছিলেন, সেই সময় তাঁর শিষ্যরা তাঁর কাছে এসে মন্দিরের বড় বড় দালানের দিকে তাঁর দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যীশু ঈশ্বরের গৃহ থেকে বের হয়ে নিজের রাস্তায় চলেছেন, এমন দিনের তাঁর শিষ্যেরা তাঁকে মন্দিরের গাঁথনিগুলি দেখানোর জন্য কাছে গেলেন।