Matthew 24:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব যখন দেখবে, ধ্বংসের যে ঘৃণার বস্তু দানিয়াল নবীর দ্বারা উক্ত হয়েছে, তা পবিত্র স্থানে দাঁড়িয়ে আছে, — যে জন পাঠ করে, সে বুঝুক, —
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আর তাই, যখন তোমরা দেখবে, ‘ধ্বংস-আনয়নকারী সেই ঘৃণ্য বস্তু’ পবিত্রস্থানে দাঁড়িয়ে আছে, যা ভাববাদী দানিয়েল উল্লেখ করেছেন —পাঠক বুঝে নিক—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব যখন দেখিবে, ধ্বংসের যে ঘৃণার্হ বস্তু দানিয়েল ভাববাদী দ্বারা উক্ত হইয়াছে, তাহা পবিত্র স্থানে দাঁড়াইয়া আছে,— যে জন পাঠ করে, সে বুঝুক,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘তোমরা তখন দেখবে য়ে, ভাববাদী দানিয়েলের মধ্য দিয়ে য়ে ‘সর্বনাশা ঘৃণার বস্তুর’ কথা বলা হয়েছিল তা পবিত্র স্থানে দাঁড়িয়ে আছে৷’ য়ে একথা পড়ছে সে বুঝুক এর অর্থ কি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব যখন দেখবে, ধ্বংসের যে ঘৃণার্হ বস্তুর বিষয়ে দানিয়েল ভাববাদী বলেছেন, যা পবিত্র স্থানে দাঁড়িয়ে আছে, যে ব্যক্তি এই বিষয়ে পড়ে সে বুঝুক,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব যখন দেখিবে, ধ্বংসের যে ঘৃণার্হ বস্তু দানিয়েল ভাববাদী দ্বারা উক্ত হইয়াছে, তাহা পবিত্র স্থানে দাঁড়াইয়া আছে, যে জন পাঠ করে, সে বুঝুক,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“নবী দানিয়েলের মধ্য দিয়ে যে সর্বনাশা ঘৃণার জিনিসের কথা বলা হয়েছিল তা তোমরা পবিত্র জায়গায় রাখা হয়েছে দেখতে পাবে। (যে পড়ে সে বুঝুক।)
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দানিয়াল নবীর মধ্য দিয়ে যে সর্বনাশা ঘৃণার জিনিসের কথা বলা হয়েছিল তা তোমরা পবিত্র জায়গায় রাখা হয়েছে দেখতে পাবে। (যে পড়ে সে বুঝুক।)
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যখন দেখবে যে নবহী দানিয়েল কথিত সেই ‘ঘৃর্ণাহ বস্তু’ পবিত্র স্থানে দণ্ডায়মান (পাঠক এর অর্থ বুঝে নিক),
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা তখন দেখবে যে, ভাববাদী দানিয়েলের মধ্য দিয়ে যে ‘সর্বনাশা ঘৃণার বস্তুর’ কথা বলা হয়েছিল তা পবিত্র স্থানে দাঁড়িয়ে আছে৷” (যে একথা পড়ছে সে বুঝুক এর অর্থ কি৷)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব যখন তোমরা দেখবে, ধ্বংসের যে ঘৃণার জিনিসের বিষয়ে দানিয়েল ভাববাদী বলেছেন, যা পবিত্র স্থানে দাঁড়িয়ে আছে, যে ব্যক্তি এই বিষয়ে পড়ে সে বুঝুক,