Matthew 24:18 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে কেউ ক্ষেতে থাকে, সে তার কাপড় নেবার জন্য পিছনে ফিরে না আসুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মাঠে যে থাকবে, সে যেন জামাকাপড় নেওয়ার জন্য ঘরে ফিরে না যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে কেহ ক্ষেত্রে থাকে, সে আপন বস্ত্র লইবার নিমিত্ত পশ্চাতে ফিরিয়া না আসুক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ক্ষেতের মধ্যে য়ে কাজ করবে, সে তার জামা নেবার জন্য ফিরে না আসুক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যে কেউ ক্ষেতে থাকে, সে তার পোশাক নাও য়ার জন্য পেছনে ফিরে না যাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে কেহ ক্ষেত্রে থাকে, সে আপন বস্ত্র লইবার নিমিত্ত পশ্চাতে ফিরিয়া না আইসুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ক্ষেতের মধ্যে যে থাকবে সে তার গায়ের চাদর নেবার জন্য না ফিরুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ক্ষেতের মধ্যে যে থাকবে সে তার গায়ের চাদর নেবার জন্য না ফিরুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং যে ব্যক্তি মাঠে থাকবে সে যেন তার পোষাক নেবার জন্য ফিরে না আসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ক্ষেতের মধ্যে যে কাজ করবে, সে তার জামা নেবার জন্য ফিরে না আসুক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে কেউ ক্ষেতে থাকে, সে তার পোশাক নাওয়ার জন্য পেছনে ফিরে না যাক।