Matthew 24:21 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সেই সময়ে এরকম “মহাক্লেশ উপস্থিত হবে, যা দুনিয়ার আরম্ভ থেকে এই পর্যন্ত কখনও হয় নি, কখনও হবেও না।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সেই সময় এমন চরম বিপর্যয় এসে উপস্থিত হবে, যা পৃথিবী সৃষ্টির সময় থেকে এ পর্যন্ত কখনও হয়নি, আর কখনও হবেও না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তৎকালে এরূপ “মহাক্লেশ উপস্থিত হইবে, যেরূপ জগতের আরম্ভ অবধি এ পর্য্যন্ত কখনও হয় নাই, কখনও হইবেও না” ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘সেই দিনগুলিতে এমন মহাকষ্ট হবে যা জগতের শুরু থেকে এই সময় পর্যন্ত আর কখনও হয় নি এবং হবে ও না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ সেসময় এমন “মহাসংকট উপস্থিত হবে, যা জগতের আরম্ভ থেকে এ পর্য্যন্ত কখনও হয় নি, আর কখনও হবেও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তৎকালে এইরূপ “মহাক্লেশ উপস্থিত হইবে, যেরূপ জগতের আরম্ভ অবধি এই পর্যন্ত কখনও হয় নাই, কখনও হইবেও না”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন এমন মহাকষ্ট হবে যা জগতের আরম্ভ থেকে এই সময় পর্যন্ত কখনও হয় নি এবং হবেও না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন এমন মহাকষ্ট হবে যা দুনিয়ার শুরু থেকে এই সময় পর্যন্ত কখনও হয় নি এবং হবেও না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ সে সময়ে এমন নিদারুণ দুঃখকষ্ট উপস্থিত হবে যে জগতের আদি থেকে আজ পর্যন্ত যা কখনও হয় নি, যা কখনও হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দিনগুলিতে এমন মহাকষ্ট হবে যা জগতের শুরু থেকে এই সময় পর্যন্ত আর কখনও হয় নি এবং হবে ও না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সেদিন এমন মহাসংকট উপস্থিত হবে, যা জগতের আরম্ভ থেকে এ পর্যন্ত কখনও হয়নি, আর কখনও হবেও না।