Matthew 24:22 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই দিনের সংখ্যা যদি কমিয়ে দেওয়া না যেত, তবে কোন প্রাণীই রক্ষা পেত না; কিন্তু মনোনীতদের জন্য সেই দিনের সংখ্যা কমিয়ে দেওয়া যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেই সমস্ত দিনের সংখ্যা যদি কমিয়ে না দেওয়া হত, তাহলে কোনো মানুষই রক্ষা পেত না, কিন্তু যাদের তিনি মনোনীত করেছেন, তাঁদের জন্য সেইসব দিনের সংখ্যা কমিয়ে দেওয়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিনের সংখ্যা যদি কমাইয়া দেওয়া না যাইত, তবে কোন প্রাণীই রক্ষা পাইত না; কিন্তু মনোনীতদের জন্য সেই দিনের সংখ্যা কমাইয়া দেওয়া যাইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আরো বলছি, সেইদিনগুলির সংখ্যা ঈশ্বর যদি কমিয়ে না দিতেন তবে কেউই অবশিষ্ট থাকত না৷ কিন্তু তাঁর মনোনীত লোকদের জন্য তিনি সেই দিনের সংখ্যা কমিয়ে রেখেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সেই দিনের সংখ্যা যদি কমিয়ে দাও য়া না হত, তবে কোন প্রাণীই রক্ষা পেত না, কিন্তু যারা মনোনীত তাদের জন্য সেই দিনের সংখ্যা কমিয়ে দাও য়া হবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিনের সংখ্যা যদি কমাইয়া দেওয়া না যাইত, তবে কোন প্রাণীই রক্ষা পাইত না; কিন্তু মনোনীতদের জন্য সেই দিনের সংখ্যা কমাইয়া দেওয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই কষ্টের দিনগুলো যদি ঈশ্বর কমিয়ে না দিতেন তবে কেউই বাঁচত না। কিন্তু তাঁর বাছাই করা লোকদের জন্য ঈশ্বর সেই দিনগুলো কমিয়ে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই কষ্টের দিনগুলো যদি আল্লাহ্‌ কমিয়ে না দিতেন তবে কেউই বাঁচত না। কিন্তু তাঁর বাছাই করা বান্দাদের জন্য আল্লাহ্‌ সেই দিনগুলো কমিয়ে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিনের সংখ্যা ঈশ্বর কমিয়ে দিয়েছেন। তিনি যদি তা না করতেন, তাহলে কোন প্রাণীই রক্ষা পেত না। মনোনীত লোকদের কথা চিন্তা করেই সেই দিনের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আরো বলছি, সেই দিনগুলির সংখ্যা ঈশ্বর যদি কমিয়ে না দিতেন তবে কেউই অবশিষ্ট থাকত না৷ কিন্তু তাঁর মনোনীত লোকদের জন্য তিনি সেই দিনের সংখ্যা কমিয়ে রেখেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দিনের সংখ্যা যদি কমিয়ে দেওয়া না হত, তবে কোন মানুষই উদ্ধার পেত না, কিন্তু যারা মনোনীত তাদের জন্য সেই দিনের সংখ্যা কমিয়ে দেওয়া হবে।