Matthew 24:29 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই সময়ের কষ্টের পরেই সূর্য অন্ধকার হবে, চন্দ্র জ্যোৎস্না দেবে না, আসমান থেকে তারাগুলোর পতন হবে ও আসমানের পরাক্রমগুলো বিচলিত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আর সেই সময়কালীন বিপর্যয়ের অব্যবহিত পরেই, “ ‘সূর্য অন্ধকারে ঢেকে যাবে, চাঁদ তার আলো দেবে না, আকাশ থেকে নক্ষত্রসমূহের পতন হবে, আর জ্যোতিষ্কমণ্ডলী প্রকম্পিত হবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই সময়ের ক্লেশের পরেই “সূর্য্য অন্ধকার হইবে, চন্দ্র জ্যোৎস্না দিবে না, আকাশ হইতে তারাগণের পতন হইবে ও আকাশমণ্ডলের পরাক্রম সকল বিচলিত হইবে”।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মহাক্লেশের সেইদিনগুলির পরই, ‘সূর্য় অন্ধকার হয়ে যাবে, চাঁদ আর আলো দেবে না৷ তারাগুলো আকাশ থেকে খসে পড়বে আর আকাশমণ্ডলে মহা আলোড়নের সৃষ্টি হবে৷’ যিশাইয় 13:10; 34:4
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সেই সময়ের সংকটের পরেই “সূর্য্য অন্ধকার হবে, চাঁদও জ্যোৎস্না দেবে না, আকাশ থেকে তারা খসে পড়বে ও আকাশমন্ডলের সমস্ত ক্ষমতা ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই সময়ের ক্লেশের পরেই “সূর্য অন্ধকার হইবে, চন্দ্র জ্যোৎস্না দিবে না, আকাশ হইতে তারাগণের পতন হইবে ও আকাশমণ্ডলের পরাক্রম সকল বিচলিত হইবে”।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেই সময়কার কষ্টের ঠিক পরেই সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ আর আলো দেবে না, তারাগুলো আকাশ থেকে খসে পড়ে যাবে এবং চাঁদ-সূর্য-তারা আর স্থির থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেই সময়কার কষ্টের ঠিক পরেই সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ আর আলো দেবে না, তারাগুলো আসমান থেকে খসে পড়ে যাবে এবং চাঁদ-সূর্য-তারা আর স্থির থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে সব দিনের দুঃখ ক্লেশের শেষে, সূর্য ঢেকে যাবে অন্ধকারে, চাঁদ আর দেবে না আলো, আকাশ থেকে খসে পড়বে তারকারাজি প্রকম্পিত হবে নভোমণ্ডল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মহাক্লেশের সেই দিনগুলির পরই, ‘সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ আর আলো দেবে না৷ তারাগুলো আকাশ থেকে খসে পড়বে আর আকাশমণ্ডলে মহা আলোড়নের সৃষ্টি হবে৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দিনের সংকটের পরেই সূর্য্য অন্ধকার হবে, চাঁদও জ্যোৎস্না দেবে না, আকাশ থেকে তারা খসে পড়বে ও আকাশমন্ডলের সমস্ত ক্ষমতা।