Matthew 24:32 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ডুমুর গাছ থেকে দৃষ্টান্ত শিখ; যখন তার ডাল কোমল হয়ে পাতা বের করে, তখন তোমরা জানতে পার, গ্রীষ্মকাল সন্নিকট;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখন ডুমুর গাছ থেকে এই শিক্ষাগ্রহণ করো: যখনই এর শাখায় কোমল পল্লব ও পাতা বের হয়ে আসে, তোমরা বুঝতে পারো যে, গ্রীষ্মকাল কাছে এসেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ডুমুরগাছ হইতে দৃষ্টান্ত শিখ; যখন তাহার শাখা কোমল হইয়া পত্র বাহির করে, তখন তোমরা জানিতে পার, গ্রীষ্মকাল সন্নিকট;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘ডুমুর গাছ দেখে শিক্ষা নাও, তার কচি ডালে পাতা বের হলে জানা যায় গ্রীষ্মকাল কাছে এসে গেছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ডুমুরগাছ থেকে শিক্ষা নাও, যখন তার ডালে কচি পাতা বের হয়, তখন তোমরা জানতে পার, গ্রীষ্মকাল এসে গেছে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ডুমুর গাছ হইতে দৃষ্টান্ত শিখ; যখন তাহার শাখা কোমল হইয়া পত্র বাহির করে, তখন তোমরা জানিতে পার, গ্রীষমকাল সন্নিকট;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ডুমুর গাছ দেখে শিক্ষা লাভ কর। যখন তার ডালপালা নরম হয়ে তাতে পাতা বের হয় তখন তোমরা জানতে পার যে, গরমকাল কাছে এসেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ডুমুর গাছ দেখে শিক্ষা লাভ কর। যখন তার ডালপালা নরম হয়ে তাতে পাতা বের হয় তখন তোমরা জানতে পার যে, গরমকাল কাছে এসেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ডুমুর গাছ থেকে এই শিক্ষা নাও। ডুমুর গাছের শাখায় যখন কোমল পল্লবের উদ্গম হয় তখন তোমরা বুঝতে পার যে গ্রীষ্মকাল আসতে আর দেরী নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ডুমুর গাছ দেখে শিক্ষা নাও, তার কচি ডালে পাতা বের হলে জানা যায় গ্রীষ্মকাল কাছে এসে গেছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ডুমুরগাছের গল্প থেকে শিক্ষা নাও, যখন তার ডালে কচি পাতা বের হয়, তখন তোমরা জানতে পার, গ্রীষ্মকাল এসে গেছে,