Matthew 24:39 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বিয়ে করতো ও বিবাহিতা হত এবং বুঝতে পারল না, যতদিন না বন্যা এসে সকলকে ভাসিয়ে নিয়ে গেল; তেমনি ইবনুল-ইনসানের আগমন হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কী ঘটতে চলেছে, তারা তার কিছুই বুঝতে পারেনি, যতক্ষণ না বন্যা এসে তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেল। মনুষ্যপুত্রের আগমনকালেও ঠিক একই ঘটনা ঘটবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং বুঝিতে পারিল না, যাবৎ না বন্যা আসিয়া সকলকে ভাসাইয়া লইয়া গেল; তদ্রূপ মনুষ্যপুত্রের আগমন হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘য়ে পর্যন্ত না বন্যা এসে তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেল, সে পর্যন্ত তারা কিছুইবুঝতে পারে নি য়ে কি ঘটতে যাচ্ছে৷ মানবপুত্রের আগমনও ঠিক সেই রকমভাবেইহবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং ততক্ষণ বুঝতে পারল না, যতক্ষণ না বন্যা এসে সবাইকে ভাসিয়ে নিয়ে গেল, তেমন মনুষ্যপুত্রের আগমনের সময়েও হবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিবাহ করিত ও বিবাহিতা হইত, এবং বুঝিতে পারিল না, যতদিন না বন্যা আসিয়া সকলকে ভাসাইয়া লইয়া গেল; তদ্রূপ মনুষ্যপুত্রের আগমন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে পর্যন্ত না বন্যা এসে তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেল সেই পর্যন্ত তারা কিছুই বুঝতে পারল না। মনুষ্যপুত্রের আসাও ঠিক সেই রকমই হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে পর্যন্ত না বন্যা এসে তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেল সেই পর্যন্ত তারা কিছুই বুঝতে পারল না। ইব্ন্তেআদমের আসাও ঠিক সেই রকমই হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যতদিন না মহাপ্লাবন এসে তাদের সকলকে ভাসিয়ে নিয়ে গেছে ততদিন তারা কিছুই বুঝতে পারে নি। মানবপুত্রের আবির্ভাবের সময়ে তেমনিই হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে পর্যন্ত না বন্যা এসে তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেল, সে পর্যন্ত তারা কিছুই বুঝতে পারে নি যে কি ঘটতে যাচ্ছে৷ “মানবপুত্রের আগমনও ঠিক সেইরকম ভাবেই হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং ততক্ষণ বুঝতে পারল না, যতক্ষণ না বন্যা এসে সবাইকে ভাসিয়ে নিয়ে গেল, তেমন মনুষ্যপুত্রের আগমনের দিনের ও হবে।