Matthew 24:45 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন, সেই বিশ্বস্ত ও বুদ্ধিমান গোলাম কে, যাকে তার মালিক নিজের পরিজনের উপরে নিযুক্ত করেছেন, যেন সে তাদেরকে উপযুক্ত সময়ে খাদ্য দেয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাহলে সেই বিশ্বস্ত ও বিজ্ঞ দাস কে, যাকে প্রভু তাঁর পরিজনবর্গের উপরে নিযুক্ত করেছেন, যেন সে তার দাসদের যথাসময়ে খাদ্য পরিবেশন করে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন, সেই বিশ্বস্ত ও বুদ্ধিমান্ দাস কে, যাহাকে তাহার প্রভু নিজ পরিজনের উপরে নিযুক্ত করিয়াছেন, যেন সে তাহাদিগকে উপযুক্ত সময়ে খাদ্য দেয়?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘সেইবিশ্বস্ত ও বুদ্ধিমান দাস তাহলে কে, যার ওপর তার প্রভু তাঁর বাড়ির অন্যান্য দাসদের ঠিক সময়ে খাবার দেবার দাযিত্ব দিয়েছেন?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এখন, সেই বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস কে, যাকে তার প্রভু তাঁর পরিজনের উপরে নিযুক্ত করেছেন, যেন সে তাদের উপযুক্ত সময়ে খাবার দেয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন, সেই বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস কে, যাহাকে তাহার প্রভু নিজ পরিজনের উপরে নিযুক্ত করিয়াছেন, যেন সে তাহাদিগকে উপযুক্ত সময়ে খাদ্য দেয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেই বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস কে, যাকে তার মনিব তাঁর অন্যান্য দাসদের ঠিক সময়ে খাবার দেবার ভার দিয়েছেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেই বিশ্বস্ত ও বুদ্ধিমান গোলাম কে, যাকে তার মালিক তাঁর অন্যান্য গোলামদের ঠিক সময়ে খাবার দেবার ভার দিয়েছেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিশ্বস্ত ও বুদ্ধিমান ভৃত্য কে, যার উপরে তার মনিব গৃহের অন্যান্য সকলের ভার দিয়ে যথাসময়ে তাদের আহারের ব্যবস্থা করতে বলবেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেই বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস তাহলে কে, যার ওপর তার প্রভু তাঁর বাড়ির অন্যান্য দাসদের ঠিক সময়ে খাবার দেবার দায়িত্ব দিয়েছেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন, সেই বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসকে, যাকে তার মালিক তাঁর পরিজনের উপরে নিযুক্ত করেছেন, যেন সে তাদের উপযুক্ত দিনের খাবার দেয়?