Matthew 25:21 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার মালিক তাকে বললেন, বেশ, উত্তম ও বিশ্বস্ত গোলাম; তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হলে, আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করবো; তুমি তোমার মালিকের আনন্দের সহভাগী হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তার মনিব উত্তর দিলেন, ‘বেশ করেছ, উত্তম ও বিশ্বস্ত দাস! তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত থেকেছ; আমি তোমাকে বহু বিষয়ের উপরে তত্ত্বাবধায়ক নিযুক্ত করব। এসো, তোমার মনিবের আনন্দের অংশীদার হও!’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস; তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে, আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব; তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘তার মনিব তখন তাকে বললেন, ‘বেশ, তুমি উত্তম ও বিশ্বস্ত দাস৷ তুমি এই সামান্য বিষয়ে বিশ্বস্ত থাকাতে আমি তোমার হাতে অনেক বিষয়ের ভার দেব৷ এস, তোমার মনিবের আনন্দের সহভাগী হও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তার প্রভু তাকে বললেন, “বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হয়েছ, আমি তোমাকে অনেক বিষয়ের উপরে নিযুক্ত করব, তুমি তোমার প্রভুর আনন্দের সহভাগী হও।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ! উত্তম ও বিশ্বস্ত দাস; তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে, আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব; তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখুন, আমি আরও পাঁচ হাজার টাকা লাভ করেছি।’ তখন তার মনিব তাকে বললেন, ‘বেশ করেছ। তুমি ভাল ও বিশ্বস্ত দাস। তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত বলে আমি তোমাকে অনেক বিষয়ের ভার দেব। এস, আমার আনন্দের ভাগী হও।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখুন, আমি আরও পাঁচ হাজার টাকা লাভ করেছি।’ তখন তার মালিক তাকে বললেন, ‘শাবাশ! তুমি ভাল ও বিশ্বস্ত গোলাম। তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত বলে আমি তোমাকে অনেক বিষয়ের ভার দেব। এস, আমার আনন্দের ভাগী হও।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার মনিব তাকে বললেন, ‘বেশ করেছ, তুমি সৎ ও বিশ্বস্ত। তুমি সামান্য বিষয়ে বিশ্বস্ততা দেখিয়েছ, কাজেই তোমার উপরে অনেক বিষয়ের ভার দেব। এখন ভিতরে এসে তোমার মনিবের সঙ্গে আনন্দ কর।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তার মনিব তখন তাকে বললেন, ‘বেশ, তুমি উত্তম ও বিশ্বস্ত দাস৷ তুমি এই সামান্য বিষয়ে বিশ্বস্ত থাকাতে আমি তোমার হাতে অনেক বিষয়ের ভার দেব৷ এস, তোমার মনিবের আনন্দের সহভাগী হও৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার মালিক তাকে বললেন, “বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হয়েছ, আমি তোমাকে অনেক বিষয়ের উপরে নিযুক্ত করব, তুমি তোমার মালিকের আনন্দের সহভাগী হও।”