Matthew 25:26 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তার মালিক জবাবে তাকে বললেন, দুষ্ট অলস গোলাম, তুমি নাকি জানতে, আমি যেখানে বুনি নি, সেখানে কাটি এবং যেখানে ছড়াই নি, সেখানে কুড়াই?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তার মনিব উত্তর দিলেন, ‘দুষ্ট ও অলস দাস! তুমি তো জানতে যে, আমি যেখানে বুনিনি, সেখানেই কাটি ও যেখানে বীজ ছড়াইনি, সেখানেই সংগ্রহ করি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহার প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, দুষ্ট অলস দাস, তুমি নাকি জানিতে, আমি যেখানে বুনি নাই, সেইখানে কাটি, এবং যেখানে ছড়াই নাই, সেইখানে কুড়াই?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘এর উত্তরে তার মনিব তাকে বললেন, ‘তুমি দুষ্ট ও অলস দাস! তুমি তো জানতে আমি য়েখানে বুনি না সেখানেই কাটি; আর তুমি এও জান য়েখানে আমি বীজ ছড়াইনা সেখান থেকেই সংগ্রহ করি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তার প্রভু উত্তর করে তাকে বললেন, “দুষ্টু অলস দাস, তুমি নাকি জানতে, আমি যেখানে বুনি না, সেখানে কাটি এবং যেখানে ছড়াই না, সেখানে কুড়াই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহার প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, দুষ্ট অলস দাস, তুমি নাকি জানিতে, আমি যেখানে বুনি নাই, সেখানে কাটি, এবং যেখানে ছড়াই নাই, সেখানে কুড়াই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে তার মনিব তাকে বললেন, ‘দুষ্ট ও অলস দাস! তুমি তো জানতে যেখানে আমি বুনি নি সেখানে কাটি আর যেখানে ছড়াই নি সেখানে কুড়াই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে তার মালিক তাকে বললেন, ‘দুষ্ট ও অলস গোলাম! তুমি তো জানতে যেখানে আমি বুনি নি সেখানে কাটি আর যেখানে ছড়াই নি সেখানে কুড়াই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তার মনিব তাকে বললেন, ‘ওরে অলস, দুষ্ট দাস! তুই যদি জানতিস যে আমি যেখানে বীজ বপন করিনি সেখানেও ফসল কাটি এবং কোন বীজ না ছড়িয়েও ফসল সংগ্রহ করি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এর উত্তরে তার মনিব তাকে বললেন, ‘তুমি দুষ্ট ও অলস দাস! তুমি তো জানতে আমি যেখানে বুনি না সেখানেই কাটি; আর তুমি এও জান যেখানে আমি বীজ ছড়াই না সেখান থেকেই সংগ্রহ করি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তার মালিক উত্তর করে তাকে বললেন, “দুষ্টু অলস দাস, তুমি নাকি জানতে, আমি যেখানে বুনিনা, সেখানে কাটি এবং যেখানে ছড়াই না, সেখানে কুড়াই?