Matthew 25:31 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যখন ইবনুল-ইনসান সমস্ত ফেরেশতা সঙ্গে করে আপন প্রতাপে আসবেন, তখন তিনি নিজের মহিমার সিংহাসনে বসবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“মনুষ্যপুত্র যখন তাঁর মহিমায়, তাঁর সমস্ত দূতদের সঙ্গে নিয়ে আসবেন, তিনি স্বর্গীয় মহিমায় তাঁর সিংহাসনে উপবেশন করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যখন মনুষ্যপুত্র সমুদয় দূত সঙ্গে করিয়া আপন প্রতাপে আসিবেন, তখন তিনি নিজ প্রতাপের সিংহাসনে বসিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘মানবপুত্র যখন নিজ মহিমায় মহিমান্বিত হয়ে তাঁর স্বর্গদূতদেব সঙ্গে নিয়ে এসে মহিমার সিংহাসনে বসবেন,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যখন মনুষ্যপুত্র সমস্ত দূতদের সঙ্গে নিয়ে নিজের গৌরবে আসবেন, তখন তিনি তাঁর প্রতাপের সিংহাসনে বসবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যখন মনুষ্যপুত্র সমুদয় দূত সঙ্গে করিয়া আপন প্রতাপে আসিবেন, তখন তিনি নিজ প্রতাপের সিংহাসনে বসিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“মনুষ্যপুত্র সমস্ত স্বর্গদূতদের সংগে নিয়ে যখন নিজের মহিমায় আসবেন তখন তিনি রাজা হিসাবে তাঁর সিংহাসনে মহিমার সংগে বসবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইব্‌ন্তেআদম সমস্ত ফেরেশতাদের সংগে নিয়ে যখন নিজের মহিমায় আসবেন তখন তিনি বাদশাহ্‌ হিসাবে তাঁর সিংহাসনে মহিমার সংগে বসবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানবপুত্র আপন মনিমায় বিভূষিত হয়ে স্বর্গদূতদের সঙ্গে নিয়ে আবির্ভূত হবেন, উপবেশন করবেন তাঁর মহিমামণ্ডিত সিংহাসনে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মানবপুত্র যখন নিজ মহিমায় মহিমান্বিত হয়ে তাঁর স্বর্গদূতদেব সঙ্গে নিয়ে এসে মহিমার সিংহাসনে বসবেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যখন মনুষ্যপুত্র সমস্ত দূতদের সঙ্গে নিয়ে নিজের মহিমায় আসবেন, তখন তিনি তাঁর প্রতাপের সিংহাসনে বসবেন।