Matthew 26:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে খামিহীন রুটির ঈদের প্রথম দিন সাহাবীরা ঈসার কাছে এসে জিজ্ঞাসা করলেন, আপনার জন্য আমরা কোথায় ঈদুল ফেসাখের মেজবানী প্রস্তুত করবো? আপনার ইচ্ছা কি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খামিরবিহীন রুটির পর্বের প্রথম দিনে, শিষ্যেরা যীশুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, “নিস্তারপর্বের ভোজ গ্রহণের প্রস্তুতি আমরা কোথায় করব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাড়ীশূন্য রুটীর পর্ব্বের প্রথম দিন শিষ্যেরা যীশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তারপর্ব্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খামিরবিহীন রুটির পর্বের প্রথম দিনে যীশুর শিষ্যরা তাঁর কাছে এসে বললেন, ‘আপনার জন্য আমরা কোথায় নিস্তারপর্বের ভোজের আযোজন করব? আপনি কি চান?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তাড়ীশুন্য (খামির বিহীন) রুটি র পর্ব্বের প্রথম দিন শিষ্যেরা যীশুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, “আপনার জন্য আমরা কোথায় নিস্তারপর্ব্বের ভোজ প্রস্তুত করব? আপনার ইচ্ছা কি?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাড়ীশুন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যেরা যীশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তারপর্বের ভোজ প্রস্তুত করিব? আপনার ইচ্ছা কি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খামিহীন রুটির পর্বের প্রথম দিনে শিষ্যেরা যীশুর কাছে এসে বললেন, “আপনার জন্য উদ্ধার-পর্বের ভোজ আমাদের কোথায় প্রস্তুত করতে বলেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খামিহীন রুটির ঈদের প্রথম দিনে সাহাবীরা ঈসার কাছে এসে বললেন, “আপনার জন্য উদ্ধার-ঈদের মেজবানী আমাদের কোথায় প্রস্তুত করতে বলেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খামিরবিহীন রুটির পর্বের প্রথম দিনে শিষ্যেরা যীশুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, আপনার জন্য তারণোৎসবের ভোজ আমরা কোথায় প্রস্তুত করব? যীশু তাঁদের বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খামিরবিহীন রুটির পর্বের প্রথম দিনে যীশুর শিষ্যরা তাঁর কাছে এসে বললেন, “আপনার জন্য আমরা কোথায় নিস্তারপর্বের ভোজের আয়োজন করব? আপনি কি চান?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাড়ীশূন্য (খামির বিহীন) রুটি র পর্বের প্রথম দিন শিষ্যেরা যীশুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, “আপনার জন্য আমরা কোথায় নিস্তারপর্ব্বের ভোজ প্রস্তুত করব? আপনার ইচ্ছা কি?”