Matthew 26:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা জান, দুই দিন পরে ঈদুল ফেসাখ আসছে, আর ইবনুল-ইনসানকে ক্রুশে বিদ্ধ করবার জন্য ধরিয়ে দেওয়া হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা জানো, আর দু-দিন পরে নিস্তারপর্ব আসছে, তখন মনুষ্যপুত্রকে ক্রুশার্পিত করার জন্য সমর্পণ করা হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা জান, দুই দিন পরে নিস্তারপর্ব্ব আসিতেছে, আর মনুষ্যপুত্র ক্রুশে বিদ্ধ হইবার জন্য সমর্পিত হইতেছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘তোমরা জানো, আর দুদিন পরই নিস্তারপর্ব শুরু হবে, তখন মানবপুত্রকে ক্রুশে দেবার জন্য শত্রুদের হাতে তুলে দেওযা হবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“তোমরা জান, দুই দিন পরে নিস্তারপর্ব্ব আসছে, আর মনুষ্যপুত্র ক্রুশে বিদ্ধ হবার জন্য সমর্পিত হবেন।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা জান, দুই দিন পরে নিস্তারপর্ব আসিতেছে, আর মনুষ্যপুত্র ক্রুশে বিদ্ধ হইবার জন্য সমর্পিত হইতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা তো জান আর দুই দিন পরেই উদ্ধার-পর্ব, আর মনুষ্যপুত্রকে ক্রুশে দেবার জন্য ধরিয়ে দেওয়া হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা তো জান আর দুই দিন পরেই উদ্ধার-ঈদ, আর ইব্ন্তেআদমকে ক্রুশের উপরে হত্যা করবার জন্য ধরিয়ে দেওয়া হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা জান যে আর দুদিন পরে তারণোৎসব শুরু হচ্ছে এবং ক্রুশবিদ্ধ করার জন্য মানবপুত্রকে শত্রুর হাতে ধরিয়ে দেওয়া হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা জানো, আর দুদিন পরই নিস্তারপর্ব শুরু হবে, তখন মানবপুত্রকে ক্রুশে দেবার জন্য শত্রুদের হাতে তুলে দেওয়া হবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তোমরা জান, দুই দিন পরে নিস্তারপর্ব্ব আসছে, আর মনুষ্যপুত্র ক্রুশে বিদ্ধ হবার জন্য সমর্পিত হবেন।”