Matthew 26:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন যে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, সেই এহুদা বললো, রব্বি, সে কি আমি? তিনি তাঁকে বললেন, তুমিই বললে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন, যে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, সেই যিহূদা বলল, “রব্বি, সে নিশ্চয়ই আমি নই?” যীশু উত্তর দিলেন, “হ্যাঁ, তুমিই সে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যে তাঁহাকে সমর্পণ করিবে, সেই যিহূদা কহিল, রব্বি, সে কি আমি? তিনি তাহাকে কহিলেন, তুমিই বলিলে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে যীশুকে শত্রুর হাতে ধরিয়ে দিতে যাচ্ছিল, সেই যিহূদা বলল, ‘গুরু সে নিশ্চয়ই আমি নই?’ যীশু তাকে বললেন, ‘তুমি নিজেইতো একথা বলছ৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যে তাঁকে ধরিয়ে দেবে, সেই যিহূদা বলল, “গুরু, সে কি আমি?” তিনি বললেন, “তুমিই বললে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যে তাঁহাকে সমর্পণ করিবে, সেই যিহূদা বলিল, রব্বি, সে কি আমি? তিনি তাঁহাকে কহিলেন, তুমিই বলিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে যীশুকে শত্রুদের হাতে ধরিয়ে দিতে যাচ্ছিল সেই যিহূদা বলল, “গুরু, সে কি আমি?” যীশু তাকে বললেন, “তুমি ঠিক কথাই বললে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ঈসাকে শত্রুদের হাতে ধরিয়ে দিতে যাচ্ছিল সেই এহুদা বলল, “হুজুর, সে কি আমি?” ঈসা তাকে বললেন, “তুমি ঠিক কথাই বললে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে যিহুদা তাঁকে ধরিয়ে দেবে সে তখন বলে উঠল, গুরুদেব, সে কি আমি? তিনি তাকে বললেন, তোমার কথাই ঠিক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে যীশুকে শত্রুর হাতে ধরিয়ে দিতে যাচ্ছিল, সেই যিহূদা বলল, “গুরু সে নিশ্চয়ই আমি নই?” যীশু তাকে বললেন, “তুমি নিজেই তো একথা বলছ৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যে তাঁকে ধরিয়ে দেবে, সেই যিহূদা বলল, “গুরু, সে কি আমি?” তিনি বললেন, “তুমিই বললে।”