Matthew 26:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন প্রধান ইমামেরা ও লোকদের প্রাচীনবর্গরা কায়াফা নামক মহা-ইমামের প্রাঙ্গণে একত্র হল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় প্রধান যাজকেরা ও লোকেদের প্রাচীনবর্গ কায়াফা নামক মহাযাজকের প্রাসাদে সমবেত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনবর্গ কায়াফা নামক মহাযাজকের প্রাঙ্গণে একত্র হইল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেইসময় মহাযাজক কায়াফার বাড়ির উঠানে প্রধান যাজকরা ও ইহুদী নেতারা এসে ষড়যন্ত্র করতে বসল,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনেরা কায়াফা মহাযাজকের বাড়ির প্রাঙ্গনে একত্র হল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনবর্গ কায়াফা নামক মহাযাজকের প্রাঙ্গণে একত্র হইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময়ে মহাপুরোহিত কাইয়াফার বাড়ীতে প্রধান পুরোহিতেরা ও যিহূদীদের বৃদ্ধ নেতারা একত্র হলেন এবং যীশুকে গোপনে ধরে এনে মেরে ফেলবার ষড়যন্ত্র করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময়ে মহা-ইমাম কাইয়াফার বাড়ীতে প্রধান ইমামেরা ও ইহুদীদের বৃদ্ধ নেতারা একত্র হলেন এবং ঈসাকে গোপনে ধরে এনে হত্যা করবার ষড়যন্ত্র করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময়ে প্রধান পুরোহিতবৃন্দ ও জাতির প্রবীণর কায়াফা নামে প্রধান পুরোহিতের প্রাসাদে মিলিত হয়ে পরামর্শ করতে লাগলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় মহাযাজক কায়াফার বাড়ির উঠানে প্রধান যাজকরা ও ইহুদী নেতারা এসে ষড়যন্ত্র করতে বসল,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনেরা কায়াফা মহাযাজকের বাড়ির প্রাঙ্গণে একত্র হল,