Matthew 26:45 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি সাহাবীদের কাছে এসে বললেন, এখনও তোমরা ঘুমাচ্ছ আর বিশ্রাম করছো, দেখ, সময় উপস্থিত, ইবনুল-ইনসানকে গুনাহ্‌গারদের হাতে ধরিয়ে দেওয়া হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি শিষ্যদের কাছে ফিরে গিয়ে বললেন, “তোমরা কি এখনও ঘুমিয়ে আছ ও বিশ্রাম করছ? দেখো, সময় হয়েছে। মনুষ্যপুত্রকে পাপীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি শিষ্যদের কাছে আসিয়া কহিলেন, এখন তোমরা নিদ্রা যাও, বিশ্রাম কর, দেখ, সময় উপস্থিত, মনুষ্যপুত্র পাপীদের হস্তে সমর্পিত হন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে তিনি শিষ্যদের কাছে এসে বললেন, ‘তোমরা এখনও ঘুমিয়ে রয়েছ ও বিশ্রাম করছ? শোন, সময় ঘনিয়ে এল, মানবপুত্রকে পাপীদের হতে তুলে দেওযা হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন তিনি শিষ্যদের কাছে এসে বললেন, “এখন তোমারা ঘুমিয়ে পর, বিশ্রাম কর, দেখ, সময় উপস্থিত, মনুষ্যপুত্র পাপীদের হাতে সমর্পিত হবেন।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি শিষ্যদের নিকটে আসিয়া কহিলেন, এখন তোমরা নিদ্রা যাও, বিশ্রাম কর, দেখ, সময় উপস্থিত, মনুষ্যপুত্র পাপীদের হস্তে সমর্পিত হন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তিনি শিষ্যদের কাছে এসে বললেন, “এখনও তোমরা ঘুমাচ্ছ আর বিশ্রাম করছ? দেখ, সময় এসে পড়েছে, মনুষ্যপুত্রকে পাপীদের হাতে ধরিয়ে দেওয়া হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তিনি সাহাবীদের কাছে এসে বললেন, “এখনও তোমরা ঘুমা"ছ আর বিশ্রাম করছ? দেখ, সময় এসে পড়েছে, ইব্‌ন্তেআদমকে গুনাহ্‌গারদের হাতে ধরিয়ে দেওয়া হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর শিষ্যদের কাছে ফিরে এসে তিনি তাঁদের বললেন, এখনও ঘুমাচ্ছ, বিশ্রাম করছ এখনও? দেখ, লগ্ন সমাগত। মানবপুত্র পাপীদের হাতে সমর্পিত হতে চলেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে তিনি শিষ্যদের কাছে এসে বললেন, “তোমরা এখনও ঘুমিয়ে রয়েছ ও বিশ্রাম করছ? শোন, সময় ঘনিয়ে এল, মানবপুত্রকে পাপীদের হতে তুলে দেওয়া হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি শিষ্যদের কাছে এসে বললেন, “এখনও কি তোমরা ঘুমাচ্ছ এবং বিশ্রাম করছ?, দেখ, দিন উপস্থিত, মনুষ্যপুত্রকে পাপীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে।”