Matthew 26:53 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি কি মনে কর যে, আমি আমার পিতার কাছে ফরিয়াদ করলে তিনি এখনই আমার জন্য দ্বাদশ বাহিনীর চেয়ে বেশি ফেরেশতা পাঠিয়ে দেবেন না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি কি মনে করো? আমি কি আমার পিতাকে ডাকতে পারি না, আর তিনি সঙ্গে সঙ্গে কি আমার অধীনে বারোটি বাহিনীরও বেশি দূত পাঠিয়ে দেবেন না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি কি মনে কর যে, আমি আমার পিতার কাছে বিনতি করিলে তিনি এখনই আমার জন্য দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দূত পাঠাইয়া দিবেন না?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা কি ভাব য়ে, আমি আমার পিতা ঈশ্বরের কাছে চাইতে পারি না? চাইলে তিনি সঙ্গে সঙ্গে আমার জন্য বারোটিরও বেশী স্বর্গদূতবাহিনী পাঠিয়ে দেবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তুমি কি মনে কর যে, যদি আমি আমার পিতার কাছে অনুরোধ করি তবে তিনি কি এখনই আমার জন্য বারোটা বাহিনীর থেকেও বেশী দূত পাঠিয়ে দেবেন না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি কি মনে কর যে, আমি আমার পিতার কাছে বিনতি করিলে তিনি এখনই আমার জন্য দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দূত পাঠাইয়া দিবেন না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি কি মনে কর যে, আমি আমার পিতাকে ডাকলে তিনি এখনই আমাকে হাজার হাজার স্বর্গদূত পাঠিয়ে দেবেন না? কিন্তু তাহলে পবিত্র শাস্ত্রের কথা কিভাবে পূর্ণ হবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি কি মনে কর যে, আমি আমার পিতাকে ডাকলে তিনি এখনই আমাকে হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দেবেন না? কিন্তু তাহলে পাক-কিতাবের কথা কিভাবে পূর্ণ হবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি কি মনে কর যে আমি আমার পিতার কাছে আবেদন জানালে তিনি কি আমার জন্য বারোটিরও বেশি দূতবাহিনী পাঠিয়ে দেবেন না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা কি ভাব যে, আমি আমার পিতা ঈশ্বরের কাছে চাইতে পারি না? চাইলে তিনি সঙ্গে সঙ্গে আমার জন্য বারোটিরও বেশী স্বর্গদূতবাহিনী পাঠিয়ে দেবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি কি মনে কর যে, যদি আমি আমার পিতার কাছে অনুরোধ করি তবে তিনি কি এখনই আমার জন্য বারোটা বাহিনীর থেকেও বেশি দূত পাঠিয়ে দেবেন না?