Matthew 26:59 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন প্রধান ইমামেরা এবং সমস্ত মহাসভা ঈসাকে হত্যা করার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যাসাক্ষ্য খোঁজ করলো,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রধান যাজকেরা ও সমস্ত মহাসভা যীশুকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য-প্রমাণ খুঁজছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন প্রধান যাজকগণ এবং সমস্ত মহাসভা যীশুকে বধ করিবার জন্য তাঁহার বিরুদ্ধে মিথ্যাসাক্ষ্য অন্বেষণ করিল,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশুকে য়েন মৃত্যুদণ্ড দিতে পারে তাই যীশুর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী য়োগাড় করার জন্য প্রধান যাজকরা ও ইহুদী মহাসভার সব সভ্য়রা সেখানে সমবেত হয়েছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন প্রধান যাজকরা এবং সমস্ত মহাসভা যীশুকে বধ করার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রমাণ খুঁজতে লাগল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন প্রধান যাজকগণ এবং সমস্ত মহাসভা যীশুকে বধ করিবার জন্য তাঁহার বিরুদ্ধে মিথ্যাসাক্ষ্য অন্বেষণ করিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশুকে মেরে ফেলবার উদ্দেশ্যে প্রধান পুরোহিতেরা এবং মহাসভার সমস্ত লোকেরা মিথ্যা সাক্ষ্যের খোঁজ করছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসাকে হত্যা করবার উদ্দেশ্যে প্রধান ইমামেরা এবং মহাসভার সমস্ত লোকেরা মিথ্যা সাক্ষ্যের খোঁজ করছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিতেরা ও সমগ্র মহাসভা যীশুর বিরুদ্ধে এমন একটা মিথ্যা সাক্ষ্যের সন্ধানে ছিল যাতে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশুকে যেন মৃত্যুদণ্ড দিতে পারে তাই যীশুর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী যোগাড় করার জন্য প্রধান যাজকরা ও ইহুদী মহাসভার সব সভ্যরা সেখানে সমবেত হয়েছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন প্রধান যাজকরা এবং সমস্ত মহাসভা যীশুকে বধ করার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রমাণ খুঁজতে লাগল,