Matthew 26:69 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইতোমধ্যে পিতর বাইরে প্রাঙ্গণে বসেছিলেন; আর এক জন বাঁদী তাঁর কাছে এসে বললো, তুমিও সেই গালীলীয় ঈসার সঙ্গে ছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় পিতর বাইরের উঠানে বসেছিলেন। একজন দাসী তাঁর কাছে এসে বলল, “তুমিও সেই গালীলীয় যীশুর সঙ্গে ছিলে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইতিমধ্যে পিতর বাহিরে প্রাঙ্গণে বসিয়াছিলেন; আর এক জন দাসী তাঁহার নিকটে আসিয়া কহিল, তুমিও সেই গালীলীয় যীশুর সঙ্গে ছিলে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পিতর যখন বাইরে উঠোনে বসেছিলেন তখন একজন দাসী এসে বলল, ‘তুমিও গালীলে যীশুর সঙ্গে ছিলে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এদিকে পিতর যখন বাইরে উঠোনে বসেছিলেন, তখন আর এক জন দাসী তাঁর কাছে এসে বলল, “তুমিও সেই গালীলীয় যীশুর সঙ্গে ছিলে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইতিমধ্যে পিতর বাহিরে প্রাঙ্গণে বসিয়াছিলেন; আর একজন দাসী তাঁহার নিকটে আসিয়া কহিল, তুমিও সেই গালীলীয় যীশুর সঙ্গে ছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় পিতর বাইরের উঠানে বসে ছিলেন। একজন চাকরাণী তাঁর কাছে এসে বলল, “গালীলের যীশুর সংগে তো আপনিও ছিলেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় পিতর বাইরের উঠানে বসে ছিলেন। একজন চাকরাণী তাঁর কাছে এসে বলল, “গালীলের ঈসার সংগে তো আপনিও ছিলেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদিকে পিতর বাইরের প্রাঙ্গণে বসেছিলেন। একজন দাসী তাঁর কাছে এসে বলল, তুমিও তো সেই গালীলের যীশুর সঙ্গে ছিলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পিতর যখন বাইরে উঠোনে বসেছিলেন তখন একজন দাসী এসে বলল, “তুমিও গালীলে যীশুর সঙ্গে ছিলে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এদিকে পিতর যখন বাইরে উঠোনে বসেছিলেন, তখন আর একজন দাসী তাঁর কাছে এসে বলল, “তুমিও সেই গালীলীয় যীশুর সঙ্গে ছিলে।”