Matthew 26:71 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি ফটকের কাছে গেলে আর এক বাঁদী তাঁকে দেখে সেই স্থানের লোকদেরকে বললো, এই ব্যক্তি সেই নাসরতীয় ঈসার সঙ্গে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তিনি ফটকের কাছে গেলেন। সেখানে অন্য একজন দাসী তাঁকে দেখে, সেখানকার লোকজনকে বলল, “এই লোকটিও নাসরতীয় যীশুর সঙ্গে ছিল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি ফটকের নিকটে গেলে আর এক দাসী তাঁহাকে দেখিয়া সে স্থানের লোকদিগকে কহিল, এ ব্যক্তি সেই নাসরতীয় যীশুর সঙ্গে ছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি যখন ফটকের সামনে গেলেন, তখন আর একজন দাসী তাকে দেখে সেখানে যাঁরা ছিল তাদের বলল, ‘এ লোকটা নাসরতীয় যীশুর সঙ্গে ছিল৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি দরজার কাছে গেলে আর এক দাসী তাঁকে দেখতে পেয়ে লোকদেরকে বলল, “এ ব্যক্তি সেই নাসরতীয় যীশুর সঙ্গে ছিল।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি ফটকের নিকটে গেলে আর এক দাসী তাঁহাকে দেখিয়া সেই স্থানের লোকদিগকে কহিল, এই ব্যক্তি সেই নাসরতীয় যীশুর সঙ্গে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে পিতর বাইরে ফটকের কাছে গেলেন। তাঁকে দেখে আর একজন চাকরাণী সেখানকার লোকদের বলল, “এই লোকটা নাসরতের যীশুর সংগে ছিল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে পিতর বাইরে দরজার কাছে গেলেন। তাঁকে দেখে আর একজন চাকরাণী সেখানকার লোকদের বলল, “এই লোকটা নাসরতের ঈসার সংগে ছিল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর একজন দাসী তাঁকে বাইরের ফটকের দিকে যেতে দেখে সেখানে যারা উপস্থিত ছিল তাদের বলল, এই লোকটাও সেই নাসরতের যীশুর সঙ্গে ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি যখন ফটকের সামনে গেলেন, তখন আর একজন দাসী তাকে দেখে সেখানে যারা ছিল তাদের বলল, “এ লোকটা নাসরতীয় যীশুর সঙ্গে ছিল৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি দরজার কাছে গেলে আর এক দাসী তাঁকে দেখতে পেয়ে লোকদেরকে বলল, “এ ব্যক্তি সেই নাসরতীয় যীশুর সঙ্গে ছিল।”