Matthew 26:75 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখনই মোরগ ডেকে উঠলো। তাতে ঈসা এই যে কথা বলেছিলেন, ‘মোরগ ডাকবার আগে তুমি তিন বার আমাকে অস্বীকার করবে,’ তা পিতরের মনে পড়লো এবং তিনি বাইরে গিয়ে ভীষণভাবে কাঁদতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যীশু যে কথা বলেছিলেন, তা পিতরের মনে পড়ল, “মোরগ ডাকার পূর্বে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে।” আর তিনি বাইরে গিয়ে খুব কাঁদতে লাগলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যীশু এই যে কথা বলিয়াছিলেন, ‘কুকুড়া ডাকিবার পূর্ব্বে তুমি তিন বার আমাকে অস্বীকার করবে,’ তাহা পিতরের মনে পড়িল; এবং তিনি বাহিরে গিয়া অত্যন্ত রোদন করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন পিতরের মনে পড়ে গেল যীশু তাকে যা বলেছিলেন, ‘ভোরের মোরগ ডাকার আগেই তুমি তাকে তিনবার অস্বীকার করবে৷’ আর পিতর বাইরে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাতে যীশু এই যে কথা বলেছিলেন, ‘মোরগ ডাকার আগে তুমি তিন বার আমাকে অস্বীকার করবে,’ তা পিতরের মনে পড়ল এবং তিনি বাইরে গিয়ে অত্যন্ত করুন ভাবে কাঁদলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখনই মোরগ ডাকিয়া উঠিল। তাহাতে যীশু এই যে কথা বলিয়াছিলেন, ‘মোরগ ডাকিবার পূর্বে তুমি তিন বার আমাকে অস্বীকার করিবে,’ তাহা পিতরের মনে পড়িল; এবং তিনি বাইরে গিয়া অত্যন্ত রোদন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পিতরের মনে পড়ল যীশু বলেছিলেন, “মোরগ ডাকবার আগে তুমি তিন বার বলবে যে, তুমি আমাকে চেনো না।” আর পিতর বাইরে গিয়ে খুব কাঁদতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন পিতরের মনে পড়ল ঈসা বলেছিলেন, “মোরগ ডাকবার আগে তুমি তিন বার বলবে যে, তুমি আমাকে চেনো না।” আর পিতর বাইরে গিয়ে খুব কাঁদতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর পিতরের মনে পড়ল যীশুর সেই কথাটি, ‘মোরগ ডাকবার আগে তুমি আমাকে তিনবার ও অস্বীকার করবে’। বাইরে গিয়ে আর্তকন্ঠে পিতর কাঁদতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন পিতরের মনে পড়ে গেল যীশু তাকে যা বলেছিলেন, “ভোরের মোরগ ডাকার আগেই তুমি তাকে তিনবার অস্বীকার করবে৷” আর পিতর বাইরে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে যীশু এই যে কথা বলেছিলেন, মোরগ ডাকার আগে তুমি তিনবার আমাকে অস্বীকার করবে, তা পিতরের মনে পড়ল এবং তিনি বাইরে গিয়ে অত্যন্ত করুন ভাবে কাঁদলেন।