Matthew 27:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রভাত হলে প্রধান ইমামেরা ও লোকদের প্রাচীনবর্গরা সকলে ঈসাকে হত্যা করার জন্য তাঁর বিপক্ষে পরামর্শ করলো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভোরবেলায়, সমস্ত প্রধান যাজক ও লোকদের প্রাচীনবর্গ এই সিদ্ধান্তে উপনীত হল যে, যীশুকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভাত হইলে প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনবর্গ সকলে যীশুকে বধ করিবার নিমিত্ত তাঁহার বিপক্ষে মন্ত্রণা করিল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ভোর হলে প্রধান যাজকরা ও সমাজপতিরা সবাইমিলেযীশুকে হত্যা করার চক্রান্ত করল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সকাল হলে প্রধান যাজকেরা ও প্রাচীনেরা সবাই যীশুকে বধ করার জন্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভাত হইলে প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনবর্গ সকলে যীশুকে বধ করিবার নিমিত্ত তাঁহার বিপক্ষে মন্ত্রণা করিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভোর বেলায় প্রধান পুরোহিতেরা ও বৃদ্ধ নেতারা সবাই যীশুকে মেরে ফেলবার কথাই ঠিক করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খুব ভোরে প্রধান ইমামেরা ও বৃদ্ধ নেতারা সবাই ঈসাকে হত্যা করবার কথাই ঠিক করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরদিন সকালে পুরোহিত-প্রধানেরা ও সমাজপতিরা সকলে মিলে মন্ত্রণা করতে লাগলেন, কি করে তাঁরা যীশুর মৃত্যু ঘটাতে পারেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভোর হলে প্রধান যাজকরা ও সমাজপতিরা সবাই মিলে যীশুকে হত্যা করার চক্রান্ত করল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সকাল হলে প্রধান যাজকেরা ও প্রাচীনেরা সবাই যীশুকে বধ করার জন্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করল,