Matthew 27:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইতোমধ্যে ঈসাকে শাসনকর্তার সম্মুখে দাঁড় করানো হল। শাসনকর্তা তাঁকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ইহুদীদের বাদশাহ্‌? ঈসা তাঁকে বললেন, তুমিই বললে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইতিমধ্যে যীশুকে প্রদেশপালের সামনে দাঁড় করানো হল। প্রদেশপাল তাঁকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি ইহুদিদের রাজা?” যীশু উত্তর দিলেন, “হ্যাঁ, ঠিক তাই, যেমন তুমি বললে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইতিমধ্যে যীশুকে দেশাধ্যক্ষের সম্মুখে দাঁড় করান হইল। দেশাধ্যক্ষ তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি যিহূদীদের রাজা? যীশু তাঁহাকে কহিলেন, তুমিই বলিলে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এদিকে যীশুকে রাজ্যপালের সামনে হাজির করা হল; রাজ্যপাল যীশুকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি ইহুদীদের রাজা?’ যীশু বললেন, ‘হ্যাঁ, আপনি য়েমন বললেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ইতিমধ্যে যীশুকে শাসনকর্তার কাছে দাঁড় করান হল। শাসনকর্তা তাঁকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি যিহূদীদের রাজা?” যীশু তাঁকে বললেন, “তুমিই বললে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইতিমধ্যে যীশুকে দেশাধ্যক্ষের সম্মুখে দাঁড় করান হইল। দেশাধ্যক্ষ তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি যিহূদীদের রাজা? যীশু তাঁহাকে কহিলেন, তুমিই বলিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এদিকে যীশু তখন প্রধান শাসনকর্তা পীলাতের সামনে দাঁড়িয়ে ছিলেন। শাসনকর্তা তাঁকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি যিহূদীদের রাজা?” যীশু উত্তর দিলেন, “আপনি ঠিকই বলছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এদিকে ঈসা তখন প্রধান শাসনকর্তা পীলাতের সামনে দাঁড়িয়ে ছিলেন। শাসনকর্তা তাঁকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি ইহুদীদের বাদশাহ্‌?” ঈসা জবাব দিলেন, “আপনি ঠিকই বলছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশুকে রাজ্যপালের সামনে উপস্থিত করা হল, রাজ্যপাল তাঁকে বললেন, তুমি কি ইহুদীদের রাজা? যীশু তাঁকে বললেন, আপনি নিজেই বলছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এদিকে যীশুকে রাজ্যপালের সামনে হাজির করা হল; রাজ্যপাল যীশুকে জিজ্ঞেস করলেন, “তুমি কি ইহুদীদের রাজা?” যীশু বললেন, “হ্যাঁ, আপনি যেমন বললেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইতিমধ্যে যীশুকে শাসনকর্ত্তার কাছে দাঁড় কারণ হল। শাসনকর্ত্তা তাঁকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি ইহূদিদের রাজা?” যীশু তাঁকে বললেন, “তুমিই বললে।”