Matthew 27:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁকে এক কথারও জবাব দিলেন না; এতে শাসনকর্তা অতিশয় আশ্চর্য জ্ঞান করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও যীশু কোনো উত্তর দিলেন না, একটি অভিযোগেরও না। এতে প্রদেশপাল অত্যন্ত বিস্মিত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাঁহাকে এক কথারও উত্তর দিলেন না; ইহাতে দেশাধ্যক্ষ অতিশয় আশ্চর্য্য জ্ঞান করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু যীশু তাঁকে কোন জবাব দিলেন না, এমন কি তাঁর বিরুদ্ধে একটা অভিযোগেরও উত্তর দিলেন না, এতে পীলাত আশ্চর্য হয়ে গেলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি তাঁকে একটি কথারও উত্তর দিলেন না, তাই দেখে শাসনকর্তা খুবই আশ্চর্য্য হলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাঁহাকে এক কথারও উত্তর দিলেন না; ইহাতে দেশাধ্যক্ষ অতিশয় আশ্চর্য জ্ঞান করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে সেই শাসনকর্তা খুব আশ্চর্য হয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা কিন্তু একটা কথারও জবাব দিলেন না। এতে সেই শাসনকর্তা খুব আশ্চর্য হয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু কোনো কথারই উত্তর দিলেন না। এতে রাজ্যপাল অত্যন্ত আশ্চর্য হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যীশু তাঁকে কোন জবাব দিলেন না, এমন কি তাঁর বিরুদ্ধে একটা অভিযোগেরও উত্তর দিলেন না৷ এতে পীলাত আশ্চর্য্য হয়ে গেলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাঁকে একটি কথারও উত্তর দিলেন না, তাই দেখে শাসনকর্ত্তা খুবই আশ্চর্য্য হলেন।