Matthew 27:43 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ও তো আল্লাহ্‌র উপরে ভরসা রাখে, এখন তিনি নিস্তার করুন, যদি ওকে চান; কেননা ও বলেছে, আমি আল্লাহ্‌র পুত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ও ঈশ্বরে নির্ভর করে। ঈশ্বরই ওকে নিস্তার করুন, যদি তিনি ওকে চান, কারণ ও বলেছে, ‘আমি ঈশ্বরের পুত্র।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ও ঈশ্বরে ভরসা রাখে, এখন তিনি নিস্তার করুন, যদি উহাকে চান; কেননা ও বলিয়াছে, আমি ঈশ্বরের পুত্র।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ও ঈশ্বরে ভরসা রাখে, এখন তিনি ওকে বাঁচান, যদি ওকে বাঁচাতে চান, কারণ ও তো বলেছে, আমি ঈশ্বরের পুত্র।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা হইলে আমরা উহার উপরে বিশ্বাস করিব; ও ঈশ্বরে ভরসা রাখে, এখন তিনি নিস্তার করুন, যদি উহাকে চান; কেননা ও বলিয়াছে, আমি ঈশ্বরের পুত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ও ঈশ্বরের উপর নির্ভর করে; এখন ঈশ্বর যদি ওর উপর খুশী থাকেন তবে ওকে তিনি উদ্ধার করুন। ও তো নিজেকে ঈশ্বরের পুত্র বলত।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ও আল্লাহ্‌র উপর ভরসা করে; এখন আল্লাহ্‌ যদি ওর উপর খুশী থাকেন তবে ওকে তিনি উদ্ধার করুন। ও তো নিজেকে ইব্‌নুল্লাহ্‌ বলত।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের উপর ও নির্ভর করেছিল, তিনি যদি ওর উপর তুষ্ট থাকেন, তাহলে তিনি ওকে উদ্ধার করুন। কারণ ও তো বলেছিল, ‘আমি ঈশ্বরের পুত্র’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ লোকটি ঈশ্বরের ওপর বিশ্বাস করে৷ যদি তিনি চান, তবে ওকে এখনই রক্ষা করুন, কারণ ও তো বলেছে, ‘আমি ঈশ্বরের পুত্র৷’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ও ঈশ্বরে বিশ্বাস রাখে, এখন তিনি ওকে বাঁচান, যদি ওকে রক্ষা করতে চান, কারণ ও তো বলেছে, আমি ঈশ্বরের পুত্র।”