Matthew 27:48 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের এক জন অমনি দৌড়ে গেল, একখানি স্পঞ্জ নিয়ে তাতে সিরকা ভরলো এবং একটা নলে লাগিয়ে তাঁকে পান করতে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একজন দৌড়ে গিয়ে একটি স্পঞ্জ নিয়ে এল। সে তা সিরকা মিশ্রিত দ্রাক্ষারসে পূর্ণ করে একটি নলের সাহায্যে যীশুকে পান করতে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের এক জন অমনি দৌড়িয়া গেল, একখান স্পঞ্জ লইয়া তাহাতে সিরকা ভরিল, এবং একটা নলে লাগাইয়া তাঁহাকে পান করিতে দিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাদের মধ্যে একজন তখনই দৌড়ে গিয়ে একটা স্পঞ্জ কতকটা সিরকায় ডুবিয়ে দিয়ে একটা নলের মাথায় সেটা লাগিয়ে তা যীশুর মুখে তুলে ধরে তাকে খেতে দিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তাদের এক জন অমনি দৌড়ে গেল, একটি স্পঞ্জ নিয়ে সিরকায় ডুবিয়ে নিয়ে এলো ো এবং একটা লাঠিতে লাগিয়ে তাঁকে পান করতে দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের একজন অমনি দৌড়াইয়া গেল, একখানি স্পঞ্জ লইয়া তাহাতে সিরকা ভরিল, এবং একটি নলে লাগাইয়া তাঁহাকে পান করিতে দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের মধ্যে একজন তখনই দৌড়ে গিয়ে সির্কায় পূর্ণ একটা সপঞ্জ নিল এবং একটা লাঠির মাথায় সেটা লাগিয়ে যীশুকে খেতে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের মধ্যে একজন তখনই দৌড়ে গিয়ে সিরকায় পূর্ণ একটা সপঞ্জ নিল এবং একটা লাঠির মাথায় সেটা লাগিয়ে ঈসাকে খেতে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের একজন তখনই ছুটে গিয়ে একটা স্পঞ্জ এনে ভিজিয়ে সেটা একটা নলে লাগিয়ে তাঁকে পান করতে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের মধ্যে একজন তখনই দৌড়ে গিয়ে একটা স্পঞ্জ কিছুটা সিরকায় ডুবিয়ে দিয়ে একটা নলের মাথায় সেটা লাগিয়ে তা যীশুর মুখে তুলে ধরে তাকে খেতে দিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাদের একজন অমনি দৌড়ে গেল, একটি স্পঞ্জ নিয়ে সিরকায় ডুবিয়ে নিয়ে এলো এবং একটা লাঠিতে লাগিয়ে তাঁকে পান করতে দিল।