Matthew 27:65 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পীলাত তাদেরকে বললেন, তোমাদের কাছে প্রহরী-দল আছে; তোমরা গিয়ে যথাসাধ্য রক্ষা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পীলাত উত্তর দিলেন, “তোমরা পাহারা দাও। গিয়ে সমাধি যতটা সুরক্ষিত রাখতে পারো, তোমরা তাই করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পীলাত তাহাদিগকে বলিলেন, তোমাদের নিকটে প্রহরি-দল আছে; তোমরা গিয়া যথাসাধ্য রক্ষা কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পীলাত তাদের বললেন, ‘তোমাদের কাছে পাহারা দেবার লোক আছে, তোমরা গিয়ে যত ভালভাবে পারো পাহারা দেবার ব্যবস্থা কর৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পীলাত তাদের বললেন, “তোমাদের কাছে পাহারাদারেরা আছে, তোমরা গিয়ে তা তোমাদের সাধ্যমত রক্ষা কর।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পীলাত তাহাদিগকে বলিলেন, তোমাদের নিকটে প্রহরি-দল আছে; তোমরা গিয়া যথাসাধ্য রক্ষা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পীলাত তাঁদের বললেন, “পাহারাদারদের নিয়ে গিয়ে আপনারা যেভাবে পারেন সেইভাবে পাহারা দেবার ব্যবস্থা করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন পীলাত তাঁদের বললেন, “পাহারাদারদের নিয়ে গিয়ে আপনারা যেভাবে পারেন সেইভাবে পাহারা দেবার ব্যবস্থা করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পীলাত তাদের বললেন, প্রহরী তো তোমাদের দেওয়া হয়েছে। তোমরা গিয়ে তোমাদের ইচ্ছামত পাহারার ব্যবস্থা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পীলাত তাদের বললেন, “তোমাদের কাছে পাহারা দেবার লোক আছে, তোমরা গিয়ে যত ভালভাবে পারো পাহারা দেবার ব্যবস্থা কর৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পীলাত তাদের বললেন, “আমার পাহারাদারদের নিয়ে যাও এবং তোমরা গিয়ে তা তোমাদের সাধ্যমত রক্ষা কর।”