Matthew 28:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা যাচ্ছেন, ইতোমধ্যে দেখ, প্রহরী-দলের কেউ কেউ নগরে গিয়ে যা যা ঘটেছিল, সেসব বিবরণ প্রধান ইমামদেরকে জানালো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই মহিলারা যখন পথে যাচ্ছেন, প্রহরীদের কয়েকজন নগরে প্রবেশ করে প্রধান যাজকদের সমস্ত ঘটনার বিবরণ দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা যাইতেছেন, ইতিমধ্যে দেখ, প্রহরি-দলের কেহ কেহ নগরে গিয়া যাহা যাহা ঘটিয়াছিল, সে সমস্ত বিবরণ প্রধান যাজকদিগকে জানাইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই মহিলারা যখন যাচ্ছিলেন, তখন সেই পাহারাদারদের কয়েকজন শহরে গিয়ে যা যা ঘটেছিল তা প্রধান যাজকদের বলল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই মহিলারা যখন যাচ্ছিলেন, সেসময় পাহারাদারদের কেউ কেউ শহরে গিয়ে যা যা ঘটেছিল, সে সমস্ত ঘটনা প্রধান যাজকদেরকে জানাল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা যাইতেছেন, ইতিমধ্যে দেখ, প্রহরি-দলের কেহ কেহ নগরে গিয়া যাহা যাহা ঘটিয়াছিল, সেই সমস্ত বিবরণ প্রধান যাজকদিগকে জানাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই স্ত্রীলোকেরা যখন চলে যাচ্ছিলেন তখন সেই পাহারাদারদের কয়েকজন শহরে গেল এবং যা যা ঘটেছিল তা প্রধান পুরোহিতদের জানাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই স্ত্রীলোকেরা যখন চলে যাচ্ছিলেন তখন সেই পাহারাদারদের কয়েকজন শহরে গেল এবং যা যা ঘটেছিল তা প্রধান ইমামদের জানাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা তখনও পথে, ইতিমধ্যে প্রহরীদলের কয়েকজন শহরে গিয়ে পুরোহিত প্রধানদের কাছে সমস্ত ঘটনার বিবরণ পেশ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই মহিলারা যখন যাচ্ছিলেন, তখন সেই পাহারাদারদের কয়েকজন শহরে গিয়ে যা যা ঘটেছিল তা প্রধান যাজকদের বলল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই মহিলারা যখন যাচ্ছিলেন, সেদিন পাহারাদারদের কেউ কেউ শহরে গিয়ে যা যা ঘটেছিল, সে সমস্ত ঘটনা প্রধান যাজকদের জানাল।