Matthew 28:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি এই কথা শাসনকর্তার কর্ণগোচর হয়, তবে আমরাই তাঁকে বুঝিয়ে তোমাদের ভাবনা দূর করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর এই সংবাদ যদি প্রদেশপালের কাছে যায়, আমরাই তাঁকে বুঝিয়ে তোমাদের সংকটের সমাধান করব।” অতএব, সৈন্যরা সেই অর্থ নিয়ে তাদের নির্দেশমতো কাজ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি এ কথা দেশাধ্যক্ষের কর্ণগোচর হয়, তবে আমরাই তাঁহাকে বুঝাইয়া তোমাদের ভাবনা দূর করিব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর একথা যদি রাজ্যপালের কানে যায়, আমরা তাঁকে বোঝাব আর তোমাদের ঝামেলার হাত থেকে দূরে রাখব৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যদি এইকথা শাসনকর্তার কানে যায়, তখন আমরাই তাঁকে বুঝিয়ে তোমাদের ভাবনা দূর করব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি এই কথা দেশাধ্যক্ষের কর্ণগোচর হয়, তবে আমরাই তাঁহাকে বুঝাইয়া তোমাদের ভাবনা দূর করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা যদি প্রধান শাসনকর্তা শুনতে পান তবে আমরা তাঁকে শান্ত করব এবং শাস্তির হাত থেকে তোমাদের রক্ষা করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা যদি প্রধান শাসনকর্তা শুনতে পান তবে আমরা তাঁকে শান্ত করব এবং শাস্তির হাত থেকে তোমাদের রক্ষা করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর এ কথা যদি রাজ্যপালের কানে গিয়ে পৌঁছায় তাহলে আমরা তাঁকে বুঝিয়ে যাতে তোমাদের কোন ক্ষতি না হয় সে ব্যবস্থা করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর একথা যদি রাজ্যপালের কানে যায়, আমরা তাঁকে বোঝাব আর তোমাদের ঝামেলার হাত থেকে দূরে রাখব৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি এই কথা শাসনকর্ত্তার কানে যায়, তখন আমরাই তাঁকে বুঝিয়ে তোমাদের ভাবনা দূর করব।